এক বছর পর আইপিএল-এ ফিরেই রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্য়াচেই সুপার ডুপার হিট ওয়ার্নার। ৫৩ বলে ৮৫ রানের মারকাটারি ইনিংস খেললেন এই নির্বাসিত অজি ব্যাটসম্য়ান। আর ভারতের বিশ্বকাপের দলের দৌড়ে থাকা বিজয় শঙ্করও ২৪ বলে ৪০ করে অপরাজিত রইলেন। সব মিলিয়ে কেকেআর এর সামনে ১৮২ রানের লক্ষ্যমাত্রা দিল এসআরএইচ।
এদিন শুরুর থেকেই ম্য়াচে প্রাধান্য বিস্তার করেছিল সানরাইজার্স ব্য়াটসম্য়ানরা। পিচে বোলারদের জন্য বিশেষ সাহায্য় ছিল না। সেই সুযোগে একেবারে প্রথম থেকে কেকেআর বোলিংকে ধ্বংস করা শুরু করেন ডেভিড ওয়ার্নার। মোট ৯টি চার ও ৩টি ছয় মারেন। পাওয়ার প্লে-তে বিনা উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল এসআরএইচ। কেকেআর-এর বোলিং-এর শক্তি, স্পিন বোলিং-কেই ভোঁতা করে দেন ওয়ার্নার। অপর দিকে প্রথম ম্য়াচে জনি বেয়ারস্টো (৩৫ বলে ৩৯) ছিলেন বেশ সাবধানি।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
85 from Warner and a quick 40* from @vijayshankar260 propels @SunRisers to a total of 181/3 in 20 overs. The @KKRiders need 182 runs to win.
Scorecard - https://t.co/fEZf4tFXHJ #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/2WxZrwe61N
১৩তম ওভারে হায়দরাবাদের ১১৮ রানের মাথায় তাঁকে বোল্ড আউট করেন পিযুষ চাওলা। এরপর ষোড়শ ওভারের শেষ বলে ওয়ার্নার ও ১৮ তম ওভারে ইউসুফ পাঠান (৪ বলে ১)-কে ফিরিয়ে দিয়ে তাদের রান তোলার গতিতে সাময়িক লাগাম লাগিয়েছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু শেষ দুই ওভারে ২৩ রান তুলে সানরাইজার্সকে ১৮১ রানে পৌছে দেন বিজয় শঙ্কর। এদিন তিনি ২টি ছয় ও ২টি চার মারেন। এই লক্ষ্যটাই ইডেনে রান তাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্য।
On a scale of 1-10, what would you rate @davidwarner31's comeback as?#VIVOIPL #KKRvSRH pic.twitter.com/I0u1ygHlGx
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
A great catch to end a terrific knock. Warner departs after scoring 85 runs.@SunRisers 144/2 after 16 overs #VIVOIPL #KKRvSRH pic.twitter.com/yBHdLtzpjb
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
LET'S. CHASE. THIS. DOWN!! 👍💜#KKRvSRH #VIVOIPL #KKRHaiTaiyaar pic.twitter.com/0cfjberss1
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2019