আইপিএল : রাসেলকে ছাড়াই ইডেনে নামতে পারে কলকাতা

ইডেন গার্ডেনে আইপিএলের মাস্ট উইন ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ঘরের মাঠে দুই সহ পরপর তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় ছয়ে নেমে যাওয়া দীনেশ কার্তিকের কেকেআরের, এই ম্যাচে প্রধান চিন্তা, আন্দ্রে রাসেলের লাগাতার চোট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেনের ম্যাচে, জামাইকান টর্নেডোকে বেশ কষ্ট সহ্য করতে হয়। তারই মধ্যে বুধবার অনুশীলনের শেষ দিকে নেটে বোলারের বাউন্সার আছড়ে পড়ে রাসেলের কাঁধে। হাড়ে চিড় না ধরলেও, কাঁধে বেশ ব্যাথা অনুভব করছেন জামাইকান অলরাউন্ডার। অবস্থা এমনই থাকলে রাসেলকে আরসিবির বিরুদ্ধে নাও খেলাতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে জায়গা পেতে পারেন, আরো এক ওয়েস্ট ইন্ডিয়ান, কার্লোস ব্রেথওয়েট।

তবে যেভাবেই হোক, ফের লিগ টেবিলের প্রথম চারে জায়গা পাকা করতে, ইডেনে আরসিবিকে হারাতে মরিয়া কেকেআর। ম্যাচের আগে প্র্যাকটিসে, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, কুলদীপ যাদবদের ফিল্ডিং ও ফিটনেস ট্রেনিংয়ের উপর বেশি জোর দেন কোচ জ্যাক কালিস। অভিনব কায়দায় পপিং ক্রিজের স্টাম্পের সঙ্গে বোলারদের স্টাম্প দড়ি দিয়ে বেঁধে, দুই উইকেটের মধ্যে তৈরি জায়গায় সুনীল নারিন, হ্যারি গার্নিদের দিয়ে বল করানো হয়।

অন্যদিকে, আইপিএলের প্লে অফে খেলার আশা জিইয়ে রাখতে, ইডেনে কেকেআরকে হারানো ততধিকই জরুরি বিরাট কোহলির আরসিবির কাছে। তবে দলের অন্যতম আকর্ষণ এবি ডিভিলিয়ার্সকে শুক্রবার সকালে অনুশীলনে দেখা যায়নি। আরসিবি সূত্রে খবর, এবি অসুস্থ। ম্যাচের কথা ভেবেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেও আরসিবির তরফে জানানো হয়েছে। কলকাতার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামার আগে নিজেদের সেরাটা দিতে মরিয়া মার্কাস স্টোয়নিস, মইন আলি, পার্থিব প্যাটেলরা।

দুই দলের সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স : ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল বা কার্লোস ব্রেথওয়েট, শুভমন গিল, পীয়ূষ চাওলা, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, প্রসিদ্ধ কৃষ্ণ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি, মার্কাস স্টোয়নিস, আকাশদ্বীপ নাথ, পবন নেগি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল, নভদ্বীপ সাইনি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 19, 2019, 13:28 [IST]
Other articles published on Apr 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+