রাজস্থানকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে চলে গেল কলকাতা

ঘরের মাঠে হোক বা বিপক্ষ দলের ঘরের মাঠ, সব জায়গাতেই বাজিমাত করছে কলকাতা নাইট রাইডার্স। এদিন রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলতে নেমে ৮ উইকেটে বড় জয় পেল কলকাতা। দীনেশ কার্তিকের দল ৬ ওভার বাকী থাকতে রান তাড়া করে জিতে গিয়েছে।

এদিন টসে জিতে রাজস্থান রয়্যালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় কলকাতা। শুরু থেকেই আটোসাঁটো বোলিংয়ের সৌজন্যে রাজস্থানকে আটকে রাখেন পীযূষ চাওলা, প্রসিদ্ধ কৃষ্ণারা। তবে নবাগত হ্যারি গার্নি প্রথমবার খেলতে নেমেই অসাধারণ বল করলেন। ৪ ওভারে দিলেন মাত্র ২৫ রান। নিলেন ২ উইকেট।

এছাড়া সুনীল নারিন ৪ ওভারে ২২ রান, চাওলা ৪ ওভারে ১৯ রান দিলে রান চেপে রাখলেও উইকেট পাননি। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ ১টি উইকেট পেয়েছেন।

রাজস্থান শেষ অবধি খুড়িয়ে খুড়িয়ে ১৩৯ রান করে ৩ উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। জস বাটলার ৩৭ রান করেন।

জবাবে রান তাড়া করতে নেমে কলকাতা শুরু থেকেই বিস্ফোরক খেলতে শুরু করে। সুনীল নারিন, ক্রিস লিন জুটি ৫ ওভারে ৫০ পার করে ফেলেন। নারিন ২৫ বলে ৪৭ রান করে ফিরলেও ক্রিস লিন ৩১ বলে অর্ধশতরান করার পরের বলে ফিরে যান।

শেষদিকে ১৬ বলে অপরাজিত ২৬ করেন রবীন উথাপ্পা। ৬ রানে অপরাজিত থাকেন শুভমান গিলও। কলকাতা ৬ ওভার বাকী থাকতে ৮ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয়।

এদিন জয়ের ফলে কলকাতা ৫ ম্যাচে ৪টি জিতে লিগ তালিকায় ফের সবার ওপরে চলে গেল। রাজস্থান রইল সাত নম্বরে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 7, 2019, 23:47 [IST]
Other articles published on Apr 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+