ম্যাচ প্রিভিউ : হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেনে আইপিএল অভিযান শুরু নাইটদের

ইডেন গার্ডেন্সে রবিবার আইপিএলের এই মরসুমের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গতবছরে এই সানরাইজার্সের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল কলকাতাকে। তবে এবার খাতায়-কলমে কেকেআর কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

দুটি দলই এবারও প্লে অফে খেলার ব্যাপারে ফেভারিট এবং আত্মবিশ্বাসীও। দীনেশ কার্তিকের দল কীভাবে কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের দলকে সামলায় সেটাই দেখার।

দুই দলের স্পিন আক্রমণই দারুণ শক্তিশালী। ইডেনের স্লো পিচে দুই দলই ফায়দা তুলতে পারে। ইডেনে কম স্কোরের খেলা হবে বলে মনে করা হচ্ছে। কেকেআরের হয়ে লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণ জোরে বোলিং শুরু করতে পারেন। এর পর থাকবেন সুনীল নারিন, কুলদীপ যাদব, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলারা।

গতবছরে কেকেআর সুনীল নারিনকে ওপেনিংয়ে খেলিয়েছিল বেশ কয়েকটি ম্যাচে। এবারও কি তিনি ওপেন করতে যাবেন ক্রিস লিনের সঙ্গে? এই প্রশ্ন রয়েই গিয়েছে। শুভমান গিল, নীতীশ রানা, রবীন উত্থাপারা কেমন খেলেন তার ওপরে নির্ভর করবে মিডল অর্ডার।

হায়দরাবাদের দিক থেকে দেখলে ডেভিড ওয়ার্নারের মাঠে ফেরাই সবচেয়ে বড় খবর। ঘটনা হল হায়দরাবাদ দলে ভালো বিদেশি খেলোয়াড় বেশি রয়েছে। কেন উইলিয়ামসন এই ম্যাচে মাঠে নামলে জনি বেয়ারস্টো ও শাকিব আল হাসানের মধ্যে কাউকে বসতে হতে পারে। কারণ ডেভিড ওয়ার্নার ও রশিদ খান খেলবেনই। এছাড়া ইডেনে ঘরের মাঠে কেকেআর এর বিরুদ্ধে চোট সারিয়ে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহাও।

কলকাতা নাইট রাইডার্স

দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, জো ডেনলি, লকি ফার্গুসন, ক্রিস লিন, রবীন উথাপ্পা, হ্যারি গুর্নলি, কুলদীপ যাদব, পীযূষ চাওলা, নীতীশ রানা, রমলেশ নাগরকোটি, শিবম মাভী, শুভমান গিল, রিঙ্কু সিং, শ্রীকান্ত মুন্ডে, নিখিল নায়েক, এনরিচ নর্টইয়ে, পৃথ্বী রাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

সানরাইজার্স হায়দরাবাদ

কেন উইলিয়ামসন, মনীশ পাণ্ডে, মার্টিন গাপ্টিল, রিকি ভুঁই, ডেভিড ওয়ার্নার, দীপক হুডা, মহম্মদ নবি, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, শ্রীবৎস গোস্বামী, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, টি নটরাজন, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 23, 2019, 13:29 [IST]
Other articles published on Mar 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+