রূপকথার ম্যাচে আরসিবি-র কাছে ১০ রানে হারল কেকেআর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে চিন্নাস্বামীতে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ২০৫ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকী থাকতে কলকাতা জিতে যায়। ব্যাঙ্গালোর এখন টুর্নামেন্টের লাস্ট বয়। প্লে অফে ওঠার কোনও আশা নেই। তাঁদেরকে ঘরের মাঠে ইডেনে হারিয়ে কলকাতা জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার। প্লে অফে উঠতে হলে এই ম্যাচ কলকাতার জেতা অবশ্যই জরুরি।

৫ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে কলকাতা তুলল ৩৩ রান

একনজরে ম্যাচের সমস্ত আপডেট

11:47 pm

শেষ অবধি ১০ রানে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স।

11:45 pm

পারল না কলকাতা। ২৫ বলে ৬৬ রান করে আউট আন্দ্রে রাসেল।

11:40 pm

১৯ তম ওভারে এল ১৯ রান। শেষ ৬ বলে চাই ২৪ রান।

11:39 pm

২১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রান করলেন আন্দ্রে রাসেল। শেষ ৭ বলে চাই ৩০ রান।

11:34 pm

১৮তম ওভার করতে এলেন ডেল স্টেইন। দিলেন ১৬ রান। শেষ ১২ বলে চাই ৪৩ রান।

11:28 pm

মহম্মদ সিরাজের ওভারে এল ১৫ রান। ১৭ ওভার শেষে কলকাতা ১৫৩/৪। ১৮ বলে চাই ৬১ রান।

11:26 pm

১৬.৩ ওভারে ১৫০ রানে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ২১ বলে চাই ৬৪ রান।

11:19 pm

১৬ তম ওভারে নভদীপ সাইনির বলে এল ১৭ রান। কলকাতা ১৩৮/৪। শেষ ২৪ বলে চাই ৭৬ রান।

11:16 pm

সাইনিকে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন নীতীশ রানা।

11:13 pm

চাহালের শেষ তিন বলে পরপর ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল। কলকাতা ১৫ ওভার শেষে তুলল ৪ উইকেটে ১২১ রান।

11:09 pm

শেষ হল ১৪ ওভার। কলকাতা ১০১/৪। শেষ ৩৬ বলে চাই ১১৩ রান।

11:07 pm

১৩.৪ ওভারে কলকাতা দলগত ১০০ রানে পৌঁছল। রাসেল ১২ ও রানা ৩৯ রানে ক্রিজে রয়েছেন।

11:03 pm

১৩ তম ওভারে উঠল ১৩ রান। কলকাতা ৯৪/৪। নীতীশ রানা ৩৮ ও রাসেল ৭ রানে ক্রিজে রয়েছেন।

10:59 pm

১২ ওভার শেষে কলকাতা ৮১/৪। ক্রিজে এলেন আন্দ্রে রাসেল।

10:56 pm

বড় স্ট্রাইক নিতে পারছেন না রবীন উথাপ্পা। শেষ অবধি ২০ বলে ৯ রান করে আউট হলেন মার্কাস স্টইনিসের বলে। কলকাতা ৭৮ রানের মাথায় ৪ উইকেট হারাল।

10:50 pm

একাদশতম ওভার করলেন যুজবেন্দ্র চাহাল। কলকাতা নিল ১২ রান। ১১ ওভার শেষে উঠল ৭২ রান ৩ উইকেটের বিনিময়ে।

10:46 pm

১০ ওভার শেষে উঠল ৬০/৩। মহম্মদ সিরাজের ওভারে এল ১৪ রান।

10:44 pm

৯.১ ওভারে দলগত পঞ্চাশ রান পেরোল কলকাতা নাইট রাইডার্স।

10:39 pm

নবম ওভার শেষে কলকাতা তুলল মাত্র ৪৬ রান। বীন উথাপ্পা ১১ বলে ৩ রানে ও নীতীশ রানা ১৪ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন।

10:37 pm

৮ ওভার শেষে উঠল ৪৪ রান। হারের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা। দুই ফর্মহীন ব্যাটসম্যান ক্রিজে রয়েছেন। নীতীশ রানা ও রবীন উথাপ্পা বল হাতড়ে চলেছেন।

10:29 pm

৭ ওভার শেষে উঠল মাত্র ৩৯ রান। মার্কাস স্টইনিস দিলেন মাত্র ২ রান। শেষ ১৩ ওভারে কলকাতার চাই ১৭৫ রান। প্রতি ওভারে করতে হবে ১৩.৪৬ রান করে।

10:24 pm

ষষ্ঠ ওভারের শেষ বলে এল ৪ রান। কলকাতা ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।

10:19 pm

পঞ্চম ওভারের শেষ বলে স্টেইনের ওভারে কোহলির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমান গিল। ৫ ওভার শেষে কেকেআর ৩৩ রানে ৩ উইকেট হারাল।

10:15 pm

৪ ওভার শেষ হল। কেকেআর তুলল ২ উইকেটে ২৫ রান। ক্রিজে শুভমান গিল ও রবীন উথাপ্পা।

10:13 pm

নভদীপ সাইনির বলে ১৮ রানে আউট সুনীল নারিন। ২৪ রানে কলকাতা খোয়াল দ্বিতীয় উইকেট।

10:08 pm

তৃতীয় ওভার করলেন ডেল স্টেইন। সুনীল নারিন নিলেন ১২ রান। কলকাতা ২৩/১।

10:05 pm

দ্বিতীয় ওভার করলেন সাইনি। কলকাতা ১১/২। নতুন ব্যাটসম্যান শুভমান গিল।

09:59 pm

প্রথম ওভার করলেন ডেল স্টেইন। শেষ বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ক্রিস লিন। কলকাতা ৬ রানে প্রথম উইকেট খোয়াল।

09:58 pm

ব্যাট করতে নামল কেকেআর। ওপেনিংয়ে ক্রিস লিন ও সুনীল নারিন।

09:41 pm

৫৭ বলে অনবদ্য শতরান করলেন বিরাট কোহলি। শেষ অবধি কলকাতার বিরুদ্ধে আরসিবি ৪ উইকেট হারিয়ে তুলল ২১৩ রান।

09:34 pm

১৯ ওভার শেষে আরসিবি ১৯৭ তুলে ফেলল। এই ওভারে উঠল ১৯ রান।

09:28 pm

১৮ ওভার শেষে আরসিবি তুলল ৩ উইকেটে ১৭৮ রান। কোহলি ৮০ রানে অপরাজিত।

09:24 pm

এই ওভারেও উঠল ১৯ রান। আরসিবি ১৭ ওভার শেষে ১৬৮/৩। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্কাস স্টইনিস।

09:16 pm

২৮ বলে ৬৬ রান করে আউট মইন আলি। ১৬ ওভার শেষে আরসিবি ১৪৯/৩।

09:14 pm

বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন মইন আলি। ২৪ বলে করে ফেললেন ৫০ রান। এই ওভারে কুলদীপ যাদব দিলেন ২৭ রান। আরসিবি ১৬ ওভার শেষে ১৪৯/২।

09:11 pm

১৫ ওভার শেষে আরসিবি তুলল ১২২। কোহলি ৫৫ রানে ও মইন আলি ৪০ রানে অপরাজিত।

09:07 pm

৪০ বলে ৫০ রান করলেন বিরাট কোহলি।

09:05 pm

শেষ হল ১৪তম ওভার। আরসিবি ১১০ রান তুলল ২ উইকেটের বিনিময়ে। কোহলি ৪৯ রানে অপরাজিত।

09:04 pm

১৩.১ বলে কুলদীপ যাদবের বলে ছক্কা হাঁকিয়ে দলকে শতরান পার করালেন মইন আলি।

09:03 pm

সুনীল নারিনকে এনেও লাভ হল না। আরসিবি ১৩ ওভারে পৌঁছে গেল ৯৮ রানে।

08:59 pm

প্রথম ওভার করলেন পীযূষ চাওলা। তিনি দিলেন ১০ রান। আরসিবি ৮৯ রানে পৌঁছে গেল ২ উইকেটের বিনিময়ে।

08:55 pm

১১ ওভার শেষে উঠল ৭৯ রান। কোহলি ৪৪ রানে অপরাজিত রয়েছেন।

08:54 pm

দশম ওভারে এল ১০ রান। আরসিবি ২ উইকেটে তুলল ৭০ রান।

08:45 pm

৯ ওভার শেষে আরসিবি ২ উইকেট হারিয়ে তুলল ৬০/২।

08:45 pm

১৫ বলে ১৩ রানে ফিরলেন অক্ষদীপ নাথ।

08:44 pm

অক্ষদীপ নাথের উইকেট নিলেন আন্দ্রে রাসেল। আরসিবি ৮.৫ ওভারে ৫৯ রানে ২ উইকেট হারাল।

08:37 pm

৮ ওভার শেষে আরসিবি পৌঁছে গেল ১ উইকেটে ৫৭ রানে। অক্ষদীপ ১২ ও কোহলি ৩২ রানে অপরাজিত রয়েছেন।

08:34 pm

৭.১ ওভারে কুলদীপ যাদবের বলে চার মেরে দলের অর্ধশতরান পূ্র্ণ করলেন বিরাট কোহলি।

08:32 pm

সাত ওভারের পর আরসিবি ৪৭ /১। এই ওভারে আন্দ্রে রাসেল দিলেন মাত্র ৫ রান।

08:29 pm

ষষ্ঠ ওভার বল করতে এসে ফের প্রসিদ্ধ কৃষ্ণর বলে বেশি রান উঠল। এবার তিনি দিলেন ১২ রান। আরসিবি ৬ ওভার শেষে ৪২/১।

08:23 pm

শেষ হল পঞ্চম ওভার এই ওভারও দারুণ বল করলেন হ্যারি। দিলেন মাত্র ৪ রান। আরসিবি ৩০/১।

08:20 pm

উইকেট নিলেন সুনীল নারিন এই ওভারে দিলেন ৯ রান। ব্যাঙ্গালোর ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তুলল ২৬ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষদীপ।

08:17 pm

৩.২ ওভারের মাথায় সুনীল নারিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন পার্থিব প্যাটেল। করলেন ১১ রান। ১৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ল আরসিবি-র।

08:15 pm

তৃতীয় ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন ১০ রান। আরসিবি ৩ ওভার শেষে বিনা উইকেটে ১৭ রান তুলল।

08:10 pm

দ্বিতীয় ওভার করলেন সুনীল নারিন। দিলেন মাত্র ৪ রান। আরসিবি ৭/০।

08:05 pm

শেষ হল প্রথম ওভার। আরসিবি তুলল ৩/০। শুরুতেই ভালো লাইন ও লেংথে বোলিং হ্যারির।

08:03 pm

শুরু হল ম্যাচ। আরসিবির হয়ে নামলেন বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল। কলকাতার হয়ে বল করছেন হ্যারি গার্নি।

07:54 pm

একনজরে দেখা যাক, দুই দলের প্রথম একাদশে কারা খেলছেন।

07:31 pm

টসে জিতলেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। প্রথমে ফিল্ডিং করবে কলকাতা নাইট রাইডার্স।

06:39 pm

কলকাতা ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

06:39 pm

ব্যাঙ্গালোর ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শেষে রয়েছে।

06:38 pm

ইডেনে সন্ধ্যা সাড়ে ৭টায় চস করতে নামবেন বিরাট কোহলি ও দীনেশ কার্তিক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 19, 2019, 18:36 [IST]
Other articles published on Apr 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+