ইডেনে ধাওয়ান ধামাকা! কলকাতাকে ৭ উইকেটে হারাল দিল্লি

ফিরোজ শা কোটলায় প্রথম ম্যাচে একটুর জন্য হেরে যেতে হয়েছিল দিল্লির কাছে। দীনেশ কার্তিকের দল লড়ে ম্যাচ হেরে যায়। শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচের ফয়সালা হয়। তারই বদলা এদিন ইডেনের মাঠে নেওয়ার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির চেয়ে কলকাতা ভালো অবস্থায় রয়েছে লিগ তালিকায়। সেখান থেকে এই ম্যাচ জিতলে প্লে অফের দিকে আরও কিছুটা এগিয়ে থাকা যাবে। দিল্লির পরামর্শদাতা হিসাবে রয়েছেন আবার সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ইডেন সম্পর্কে দিল্লির খেলোয়াড়দের কী টিপস দেন সেটাও দেখার। সবমিলিয়ে ইডেনে জমাটি লড়াই হতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক সমস্ত আপডেট।

ইডেনে দিল্লির বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে কলকাতা
11:38 pm

ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন কলিন ইনগ্রাম। দিল্লি ৭ উইকেটে ম্যাচ জিতে নিল।

11:34 pm

১৮তম ওভারে নীতীশ রানার বলে এল ৫ রান। শেষ ১২ বলে চাই ১২ রান।

11:29 pm

৪৬ রান করে আউট ঋষভ পন্থ। দিল্লি ১৬২ রানের মাথায় তৃতীয় উইকেট খোয়াল।

11:27 pm

জয়ের কাছাকাছি চলে এসেছে দিল্লি। ১৮ বলে আর চাই ১৭ রান। ১৭ ওভার শেষে উঠল ১৬২/২।

11:22 pm

১৬ ওভারের শেষে দিল্লি ১৪৮/২। শিখর ধাওয়ান ৯০ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ।

11:18 pm

জেতার জায়গায় পৌঁছে যাচ্ছে দিল্লি। শেষ পাঁচ ওভারে চাই আর ৪১ রান। দিল্লি ১৫ ওভার শেষে তুলল ১৩৮/২।

11:10 pm

১৪ তম ওভারে পীযূষ চাওলা দিলেন ১২ রান। দিল্লি তুলল ১৩০/২। শেষ ৬ ওভারে চাই ৪৯ রান।

11:09 pm

১৩তম ওভারে লকি ফার্গুসনের বলে উঠল ১৩ রান। দিল্লি ধীরে ধীরে এগিয়ে চলেছে লক্ষ্যের দিকে। উঠল ১১৮/২।

11:08 pm

১২ তম ওভার করলেন নীতীশ রানা। দিলেন ৭ রান। দিল্লি ১০৫/২।

11:07 pm

১১তম ওভারে কুলদীপ যাদব দিলেন ১০ রান। দিল্লি ৯৮ তুলল ২ উইকেটের বিনিময়ে।

11:07 pm

১০ ওভারের পর দিল্লির রান ৮৮/২।

10:43 pm

কুলদীপ যাদব নিদের দ্বিতীয় ওভারে দিলেন মাত্র ৩ রান। দিল্লি ৯ ওভার শেষে ৭৫ রান তুলল ২ উইকেটের বিনিময়ে।

10:42 pm

প্রথম ওভার বোলিং করতে এলেই ১০ রান দিলেন পীযূষ চাওলা। দিল্লি ৮ ওভারের পর তুলল ৭২/২।

10:37 pm

কুলদীপ যাদবের ওভারে এল ৫ রান। দিল্লি ৭ ওভার শেষে ৬২/২। ক্রিজে ধাওয়ান ও পন্থ।

10:32 pm

শেষ হল ছয় ওভার। দিল্লি ৫৭ রানে ২ উইকেট হারিয়েছে। শেষ ১৩ ওভারে চাই ১২২ রান।

10:29 pm

উইকেট পেলেন রাসেল। ৬ রানে আউট দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার।

10:26 pm

৫ ওভারে বোর্ডে দলগত পঞ্চাশ রান তুলে ফেলল দিল্লি। উঠল ৫৫ রান ১ উইকেটের বিনিময়ে। শেষ ৯০ বলে চাই ১২৪ রান।

10:21 pm

রাসেলের ওভারে উঠল ১৩ রান। দিল্লি ৪ওভার শেষে তুলল ৪৫/১। ক্রিজে শিখর ধাওয়ান ৩১ রানে অপরাজিত।

10:15 pm

তৃতীয় ওভারের শেষ বলে প্রসিদ্ধ কৃষ্ণ বলে আউট পৃথ্বী শ। করলেন ১৪ রান। দিল্লি ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারাল।

10:13 pm

প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হতে হতে বাঁচলেন শিখর ধাওয়ান।

10:07 pm

দ্বিতীয় ওভারে লকি ফর্গুসনকে দুটি ছক্কা হাঁকালেন পৃথ্বী শ। দিল্লি তুলল ১৫/০।

10:03 pm

১ ওভার শেষ হল। প্রথম ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন মাত্র ১ রান।

09:59 pm

১৭৯ রানের লক্ষ্য সামনে নিয়ে রান তাড়া করতে নামল দিল্লি ক্যাপিটালস।

09:43 pm

শেষ হল ২০ ওভার। কলকাতা ৭ উইকেট হারিয়ে তুলল ১৭৮ রান।

09:41 pm

১৯.২ ওভারের মাথায় কিমো পলের বলে আউট ব্রেথওয়েট।

09:38 pm

ক্রিস মোরিসের বলে উঠল ৮ রান। ১৯ ওভার শেষে কলকাতা ১৬৮/৬।

09:34 pm

ক্রিস মোরিসের বলে ২১ বলে ৪৫ রান করে আউট আন্দ্রে রাসেল। কলকাতার ষষ্ঠ উইকেটের পতন।

09:32 pm

১৮ ওভারের শেষে উঠল ১৬০ রান। রাসেল ২০ বলে ৪৫ রানে ক্রিজে রয়েছেন। ব্রেথওয়েট অপরাজিত ৪ রানে।

09:27 pm

১৭তম ওভার শেষ হল। কলকাতা তুলল ১৪৪ রান। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছেন রাসেল। ১৫ বলে ৩০ রানে অপরাজিত তিনি।

09:22 pm

শেষ হল ১৬তম ওভার। কলকাতা ৫ উইকেট হারিয়ে তুলল ১৩৪ রান। ক্রিজে রয়েছেন ভয়ঙ্ক রাসেল ও ব্রেথওয়েট।

09:16 pm

রাবাদার বলে ২ রানে আউট দীনেশ কার্তিক। কলকাতার পঞ্চম উইকেটের পতন। এবার ক্রিজে নামছেন কার্লোস ব্রেথওয়েট।

09:14 pm

শেষ হল ১৫তম ওভার। কলকাতা ৪ উইকেট হারিয়ে ১২২ রান তুলল।

09:10 pm

৩৯ বলে ৬৫ রান করে আউট শুভমান গিল। কলকাতা খোয়াল চতুর্থ উইকেট।

09:08 pm

১৪তম ওভারে উঠল ১৬ রান। কলকাতা ৩ উইকেটে ১১১ রানে পৌঁছে গেল। শুভমান গিল ৬১ রানে অপরাজিত।

09:06 pm

১৩.৩ বলে দলগত শতরান পৌঁছে গেল কলকাতা।

09:05 pm

১৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ৩ উইকেটে ৯৫ রান তুলেছে।

09:01 pm

১২.৪ ওভারে ক্রিস মোরিসের বলে ১১ রানে আউট নীতীশ রানা। কলকাতা ৯৩ রানে তৃতীয় উইকেট খোয়াল।

09:00 pm

৩৪ বলে ৫০ রান করলেন শুভমান গিল। এদিন নারিন ও লিন না থাকায় ওপেন করতে নেমেছিলেন তিনি।

09:00 pm

১২ ওভার শেষে কলকাতা ৮৬/২।

08:56 pm

১১ ওভার শেষে উঠল ২ উইকেটে ৭৭ রান। শুভমান গিল ৪১ রানে অপরাজিত।

08:48 pm

শেষ হল দশম ওভার। কলকাতা ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে।

08:44 pm

নবম ওভারে উঠল ৬৪/২। নতুন ব্যাটসম্যান নীতীশ রানা। শুভমান গিল ৩৩ রানে ক্রিজে রয়েছেন।

08:38 pm

৮.৪ ওভারের মাথায় ২৮ রানে আউট রবীন উথাপ্পা। কলকাতা ৬৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল।

08:37 pm

অষ্টম ওভার শেষে উঠল ৬২/১। অক্ষর প্যাটেল এই ওভারে দিলেন ৪ রান।

08:33 pm

৭ ওভার শেষে কলকাতা তুলল ১ উইকেটে ৫৮ রান। শুভমান গিল ৩০ ও রবীন উথাপ্পা ২৬ রানে অপরাজিত রয়েছেন।

08:30 pm

সপ্তম ওভার করতে এসে কিমো পল দিলেন নো বল। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে ৬.২ ওভারে পঞ্চাশ রান পার করল কেকেআর।

08:28 pm

ষষ্ঠ ওভারে উঠল মাত্র ১ রান। কেকেআর ৪১/১।

08:25 pm

শেষ হল পঞ্চম ওভার। কলকাতা ১ উইকেট হারিয়ে তুলল ৪০ রান। শুভমান গিল ২১ ও উতাপ্পা ১৮ রানে অপরাজিত রয়েছেন।

08:20 pm

চতুর্থ ওভার বল করতে এলেন কাগিসো রাবাদা। তিনটে চার মারলেন রবীন উথাপ্পা। কলকাতা ৪ ওভার শেষে ২৯/১।

08:15 pm

ইনিংসের তৃতীয় ওভারও অসাধারণ করলেন ইশান্ত শর্মা। দিলেন মাত্র ৬ রান। ৩ ওভার শেষে কলকাতা ১৭/১।

08:11 pm

দ্বিতীয় ওভারে ক্রিস মোরিসের বলে এল ১১ রান। ২ ওভার শেষে কেকেআর ১১/১।

08:06 pm

প্রথম ওভার মেডেন নিলেন ইশান্ত শর্মা। ঘরের মাঠে খারাপ শুরু কলকাতার। ১ ওভার শেষে কেকেআর ০/১।

08:01 pm

ইশান্ত শর্মার প্রথম বলেই বোল্ড ডেনলি। কলকাতা প্রথম বলেই উইকেট খোয়াল।

08:01 pm

কলকাতার দুই ওপেনারের চোট। ফলে এদিন ওপেন করছেন জো ডেনলি ও শুভমান গিল।

08:00 pm

ব্যাট করতে নামল কলকাতা নাইট রাইডার্স। বল ওপেন করবেন দিল্লির হয়ে ইশান্ত শর্মা

07:57 pm

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা রয়েছেন।

07:33 pm

কলকাতার হয়ে আজ খেলছেন না সুনীল নারিন। আজ এবছরের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে চলেছেন কার্লোস ব্রেথওয়েট।

07:32 pm

ইডেনে টসে জিতল দিল্লি ক্যাপিটালস। প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার।

06:53 pm

প্রথম ম্যাচের ফল : কলকাতা প্রথমে ব্যাট করে ১৮৫ রান তোলে। দিল্লিও সমান রান তুলে সুপার ওভারে ম্যাচ জেতে।

06:53 pm

সুনীল নারিন কি আজকের ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবেন? তাঁর ও ক্রিস লিনের জুটির ওপরে অনেককিছু নির্ভর করছে।

06:52 pm

কলকাতা ৬ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লি ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 12, 2019, 18:50 [IST]
Other articles published on Apr 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+