কিংস ইলেভেন পাঞ্জাবে হয়ে বড় রান করলেন ক্রিস গেইল। ৩৭ বলে করলেন ৬৯ রান। তিনি আউট হয়ে ফেরত যাওয়ার পর থমকে গেল পাঞ্জাবের ব্যাটিং। শেষ অবধি খুড়িয়ে খুড়িয়ে রবিচন্দ্রণ অশ্বিনরা তুললেন ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৩ রান।
গেইল ছাড়া এদিন রান পেয়েছেন মনদীপ সিং (৩০)। তবে তিনি বিধ্বংসী মেজাজে রান করতে পারেননি। মিডল অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল (২), ডেভিড মিলার (৭), স্যাম কারান (০)-রা ব্যর্থ হন।
শেষদিকে অশ্বিন ১৬ ও হরপ্রীত ব্রার অপরাজিত ২০ রান করে দলকে ১৬৩ রানে পৌঁছে দেন।
দিল্লির হয়ে সন্দীপ লামিছানে ৪০ রানে ৩ উইকেট পান। এছাড়া কাগিসো রাবাদা ২৩ রানে ২ উইকেট ও অক্ষর প্যাটেল ২২ রানে ২ উইকেট পান।