টুর্নামেন্টের অন্যতম ভয়ঙ্কর ওপেনিং জুটি কিংস ইলেভেন পাঞ্জাবের। কেএল রাহুলের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল। এই দুজনের সৌজন্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে হেরেও সুবিধাজনক অবস্থায় রইল পাঞ্জাব। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব দুই ওপেনার রাহুল ও গেইলের সৌজন্যে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৭ রান তুলল।
এদিন শুরুতে মুম্বই বোলিংকে আক্রমণ শুরু করেন গেইল। মাত্র ৩৬ বলে ৬৩ রান করে ফিরে যাওয়ার পরে বাকী কাজটা সারেন রাহু. মাত্র ৬৩ বলে শতরান করেন। শেষ অবধি ৬৪ বলে ১০০ রানে আউট থাকেন তিনি।
মুম্বইয়ের হয়ে কোনও বোলারই ছাপ ফেলতে পারেননি। হার্দিক পাণ্ডিয়া ২ উইকেট পেলেও ৪ ওভারে ৫৭ রান দেন। রাহুল চাহার ৪ ওভারে উইকেট না পেলেও মাত্র ২৭ রান দিয়েছেন।