শুরুতে ধাক্কা খাওয়ার পর সরফরাজ খান (২৯ বলে ৩৯), ডেভিড মিলার (৩০ বলে ৪৩) কিংস ইলেভেন পঞ্জাব ইনিংসকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষের দিকে পর পর তাদের দুজনকে ফিরিয়ে দিয়ে শেষ পাঁচ ওভারে ম্যাচে ফিরল দিল্লি ক্যাপিটালস। ১৫ ওভারে ১২৯-৪ রান তুলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৬ রানের বেশি তুলতে পারল না পঞ্জাব।
এদিন কিংস ইলেভেন দলে গেইল ছিলেন না। ঠিক কী কারণে তিনি বাদ পড়লেন তা জানা যায়নি। আগের ম্যাচে বড় রান পাওয়া কেএল রাহুল (১১ বলে ১৬)-ও বেশি রান করতে পারেননি। স্যাম কুরান (১০ বলে ২০) বিস্ফোরক শুরু করেও বড় রানে তাকে পরিণত করতে পারেননি। মায়াঙ্ক আগরওয়াল (৯ বলে ৬) একেবারে শিক্ষানবিশের মতো রান আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন>
WICKET No. 2 for @IamSandeep25
— IndianPremierLeague (@IPL) April 1, 2019
Sarfaraz Khan departs after scoring 39 runs, #KXIP 121/4 after 14 overs. pic.twitter.com/dbzsRRWyzM
কিন্তু এখান থেকে নিজেদের মধ্যে ৬২ রানের জুটি গড়ে ইনিংসকে থিতু করেছিলেন মিলার ও সরফরাজ। কিন্তু সন্দীপ লামিছানের সামনে সেট হয়ে গিয়েও পরাস্ত হন। এরপর ধীরে ধীরে গিয়ার বদল করে রান তোলার গতি বাড়াতে গিয়েছিলেন মিলার। কিন্তু ক্রিস মরিসের বলে মারতে গিয়ে সময়ের ভুলে আইট হয়ে যান মিলারও।
আর এরপরই ধস নামে কিংস ইলেভেন ব্য়াটিং লাইনআপে। শেষ পাঁচ ব্য়াটসম্যানের কেউ ৩-এর বেশি রান করতে পারেননি। শেষ ওভারের একেবারে শেষ দুই বলে একটি চার ও একটি ছয় মেরে ২১ বলে ২৯ করে অপরাজিত থাকলেও মনদীপ সিং কিন্তু প্রত্যাশিতভাবে খেলতে পারেননি।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 1, 2019
Mandeep Singh finishes the @lionsdenkxip innings with a flourish.#KXIP 166/9, will the @DelhiCapitals chase this down? pic.twitter.com/v8N4Xvv6D8
সন্দীপ লামিছানে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিলেন। ক্রিস মরিস ৩০ রান দিয়ে ৩ উইকেট নিলেন। আর রাবাদা ৩২ রানে ২ উইকেট শিকার করলেন।