শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন। এদিন টসে হেরে যান হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। অশ্বিন সুযোগ হাতছাড়া করেননি। মোহালির পিচে শেষদিকেও বড় ভালো ব্যাটে আসে। ফলে অশ্বিন রান তাড়া করার সিদ্ধান্তই নেন।
আপাতত হায়দরাবাদ ৫টি ম্যাচ খেলে তিনটি জিতে ছয় পয়েন্ট পেয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেয়েও পাঞ্জাব রান রেটে পিছিয়ে থাকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
Ashwin calls it right at the toss and elects to bowl first in Mohali.#KXIPvSRH pic.twitter.com/crkk7StsjQ
— IndianPremierLeague (@IPL) April 8, 2019
সানরাইজার্স হায়দরাবাদ অনেকটাই ব্যালান্সড ও ধারাবাহিক দল। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাব দল মূলত ব্যাটিং শক্তি নির্ভর দল। একনজরে দেখে নেওয়া যাক, দুই দলের প্রথম একাদশে কারা কারা রয়েছেন।
Two changes for the home team whereas the @SunRisers field the same squad #KXIPvSRH pic.twitter.com/cbGe60EUKg
— IndianPremierLeague (@IPL) April 8, 2019