শনিবার সিএসগকে বনাম আরসিবি ম্য়াচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০১৯। তার আগেই ইএসপিএনক্রিকইনফো, জানাল হত আইপিএল-এর সবচেয়ে ভাগ্যবান দলের নাম। তাদের 'সুপারস্ট্যাট' বা ভাগ্য শতাংশ গণনা অনুযায়ী কেকেআর ৩৪৯ 'লাকি রান' করে এই ব্যাপারে পরাজিত করেছে সিএসকে-কে। সিএসকের লাকি রান ৩১৫।
কোনও ক্রিকেটার বা দল কতটা ভাগ্.য়ের সহায়তা পাচ্ছে তা মাপার জন্য়ই তৈরি হয়েছে সুপারস্ট্যাট। এতে ভাগ্য মাপার বেশ কটি 'লাক ইনডেক্স' রাখা হয়েছে। এগুলি হল -
১. ফেলে দেওয়া ক্যাচ
২. রান আউট বা স্টাম্পিং-এর সুযোগ হারান
৩. আম্পায়ের ভুলে ব্য়াটসম্য়ান নটআউট
৪. আম্পায়ের ভুলে ব্য়াটসম্য়ান আউট
৫. নো বলে আউট হওয়া
৬. ফিল্ডিং মিস করা বা ওভার থ্রোতে রান
৭. নো বল বা ওয়াইডল
৮. ব্যাটের কানায় লেগে চার হওয়া
৯. ব্য়াটসম্য়ান আহত হওয়া
এই কয়েকটি বিষয়ের ভিত্তিতেই ভাগ্যের সহায়তাকে মাপা হচ্ছে পরিসংখ্য়ানে।
এইভাবেই বেরিয়েছে গত আইপিএল-এ সবচেয়ে বেশি ভাগ্যের সহায়তা পেয়েছে কেকেআর ও সিএসকে। এদের পরেই আছে কিংস ইলেভেন পঞ্জাব (২৬৩), সানরাইজার্স হায়দরাবাদ (২৫৭) ও দিল্লি ক্যাপিটালস (২২৩)।