৫ উইকেটে জয় কলকাতার, ১৩ বলে ৪৮ রান করে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স নামছে চিন্নাস্বামীর মাঠে। কেকেআর এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। প্রথম দুটি ম্যাচে জেতার পর শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছে। এদিন জয়ে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের দল। ওদিকে চার ম্যাচ ফেলে সব ম্যাচ হারা ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত টুর্নামেন্টের লাস্ট বয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলির দল। ঘরের মাঠে চিন্নাস্বামীতে পারবেন কি কোহলি, এবিডিরা জয় দিয়ে শুরু করতে?

একনজরে ম্যাচের সমস্ত আপডেট

11:42 pm

৫ বল বাকী থাকতে ৫ উইকেটে জয় পেলে কলকাতা নাইট রাইডার্স।

11:41 pm

টিম সাউদির ১৯তম ওভারে ২৯ রান নিলেন আন্দ্রা রাসেল। ৬ বলে জিততে কলকাতার চাই আর ১ রান।

11:40 pm

এই ওভারে উঠল ২৩ রান।

11:40 pm

১৮ ওভার শেষে কলকাতা ১৭৬ রানে ৫ উইকেট।

11:27 pm

১৭তম ওভারের শেষ বলে আউট দীনেশ কার্তিক। করলেন ১৯ রান। শেষ তিন ওভারে কলকাতার চাই ৫৩ রান।

11:19 pm

চাহালের এই ওভারেও উঠল ৬ রান। ৪ ওভারে তিনি দিলেন মাত্র ২৪ রান। নিয়েছেন ১ উইকেট। শেষ ২৪ বলে কলকাতার চাই ৬৬ রান।

11:17 pm

চাহালের বলে ২৩ বলে ৩৭ রান করে ফিরলেন নীতীশ রানা। কেকেআর ১৫.৪ ওভারে ১৩৯/৪।

11:12 pm

১৫তম ওভারে উঠল ১৪ রান। শেষ ৩০ বলে চাই ৭২ রান।

11:08 pm

যুজবেন্দ্র চাহালের ওভারে উঠল মাত্র ৬ রান। ১৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১২০ রান তুলল ৩ উইকেটের বিনিময়ে।

11:03 pm

সাইনির ওভারে উঠল মাত্র ৩ রান। কলকাতা ১৩ ওভার শেষে তুলল ৩ উইকেটের বিনিময়ে ১১৪ রান।

10:56 pm

১২ ওভার শেষে কলকাতা তুলল ১১১/৩। শেষ ৪৮ বলে চাই ৯৫ রান।

10:55 pm

১১.৩ ওভারে কলকাতার তৃতীয় উইকেটের পতন। ৪৩ রান করে পবন নেগির বলে আউট ক্রিস লিন।

10:52 pm

১১তম ওভারে উঠল ১৩ রান। কেকেআর ১০৭/২।

10:47 pm

১০.৪ ওভারের মাথায় ছক্কা হাঁকিয়ে দলকে একশো রান পার করালেন নীতীশ রানা।

10:45 pm

১০ ওভার শেষে উঠল ৯৪/২। শেষ ৬০ বলে চাই ১১২ রান।

10:42 pm

পবন নেগির বলে ৩৩ রানে ফিরলেন উথাপ্পা। কেকেআর ৯৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল।

10:38 pm

মহম্মদ সিরাজের ১ ওভারে উঠল ১৯ রান। কলকাতা ৯ ওভার শেষে ৯২/১।

10:35 pm

অষ্টম ওভার শেষে উঠল ৭৩ রান ১ উইকেটের বিনিময়ে।

10:29 pm

৭ ওভার শেষে উঠল ৬৮ রান। আর ১৩ ওভারে চাই ১৩৮ রান।

10:27 pm

৬ ওভার শেষে কলকাতার রান ৫৯/১। ক্রিজে রয়েছেন ক্রিস লিন ও রবীন উথাপ্পা।

10:18 pm

পঞ্চম ওভারে উঠল ১৩ রান। ৫ ওভার শেষে ৫১ রানে পৌঁছে গেল কেকেআর।

10:14 pm

৪ ওভার শেষে কলকাতার রান ৩৮/১। ক্রিস লিন ১৪ ও উথাপ্পা ৭ রানে অপরাজিত।

10:09 pm

অনবদ্য ওভার করলেন টিম সাউদি। দিলেন মাত্র ৩ রান। ৩ ওভার শেষে কলকাতা ৩১/১।

10:04 pm

নামলেন রবীন উথাপ্পা। শেষ হল দ্বিতীয় ওভার। কলকাতা ২৮/১।

10:02 pm

সাইনির বলে ১০ রানে ফিরলেন সুনীল নারিন। ১.৫ ওভার শেষে কেকেআর ২৮/১।

09:55 pm

রান তাড়া করতে নামল কলকাতা। ওপেন করছেন ক্রিস লিন ও সুনীল নারিন। ১ ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে ১৭।

09:32 pm

২০ ওভার শেষে আরসিবি করল ২০৫/৩। শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৮ রান করলেন মার্কাস স্টইনিস।

09:32 pm

১৯.৫ ওভারে ২০০ রান পূর্ণ করল আরসিবি।

09:27 pm

১৯তম ওভারে পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১৮৭/৩।

09:25 pm

অনবদ্য ওভার করলেন সুনীল নারিন। ৩২ বলে ৬৩ রান করে আউচট হলেন এবিডি। ১৮.৫ ওভারে আরসিবি ১৮৫/৩।

09:21 pm

কুলদীপের ওভারে উঠল ৯ রান। নতুন ব্যাটসম্যান মার্কাস স্টইনিস। আরসিবি ১৮ ওভার শেষে ১৮১/২।

09:18 pm

১৮তম ওভারের প্রথম বলে কুলদীপ যাদবের বলে ৮৪ রানে আউট কোহলি।

09:16 pm

১৭তম ওভার করলেন লকি ফার্গুসন। আরসিবি করল ১৭২ রান। কোহলি ৮৪ এবিডি ৬১ রানে অপরাজিত রয়েছেন।

09:11 pm

অর্ধশতরান পূর্ণ এবি ডিভিলিয়ার্সের। ১৬ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫৩/১। কোহলি ৭১ ও এবিডি ৫৫ রানে অপরাজিত।

09:10 pm

১৫তম ওভার করলেন নীতাশ রানা। দিলেন ১৮ রান। আরসিবি ১৪২/১।

09:09 pm

১৪ ওভার শেষে আরসিবি ১২৪/১।

08:54 pm

১৩ ওভার শেষে আরসিবি পৌঁছে গেল ১০৮ রানে। কোহলি ৫৫ ও এবিডি ২৭ রানে অপরাজিত।

08:53 pm

১২.২ ওভারের মাথায় ডিভিলিয়ার্স চার মেরে ব্যাঙ্গালোরের রান একশোতে পৌঁছে দিলেন।

08:51 pm

১১.২ ওভারের মাথায় কুলদীপ যাদবের বলে ডিভিলিয়ার্সের ক্যাচ ফেললেন লকি ফার্গুসন। ১২ ওভার শেষে আরসিবি ৯৬/১।

08:46 pm

৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। এই মরশুমে এটাই তাঁর প্রথম অর্ধশতরান।

08:45 pm

দশ ওভার শেষে আরসিবি ১ উইকেটে ৭৮ রান তুলেছে। বিরাট কোহলি ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

08:40 pm

নবম ওভার শেষ হল। ডিভিলিয়ার্সকে নিয়ে ইনিংস এগোনোর চেষ্টার বিরাট কোহলি। বোর্ডে উঠল ৬৯/১>

08:36 pm

ব্যাট করতে নামলেন এবি ডিভিলিয়ার্স। ৮ ওভার শেষে আরসিবি ৬৪/১।

08:33 pm

৭.৫ ওভারের মাথায় নীতীশ রানার বলে ২৪ বলে ২৫ রান করে আউট পার্থিব প্যাটেল। ৬৪ রানে প্রথম উইকেট পড়ল আরসিবির।

08:32 pm

সাত ওভার শেষে ব্যাঙ্গালোরের রান বিনা উইকেটে ৬০।

08:26 pm

ষষ্ঠ ওভার করলেন সুনীল নারিন। দিলেন মাত্র ৪ রান। ৬ ওভার শেষে আরসিবি ৫৩/০।

08:22 pm

৫.১ ওভারে দলগত পঞ্চাশ রান পূর্ণ ব্যাঙ্গালোরের।

08:21 pm

৫ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ৪৯। কোহলি ২৭ ও পার্থিব ২২ রানে অপরাজিত রয়েছেন।

08:17 pm

শেষ হল চতুর্থ ওভার। ব্যাঙ্গালোরের রান বিনা উইকেটে ৪১। কোহলি ২৬ রানে অপরাজিত।

08:16 pm

তিন ওভার শেষে আরসিবি ২৮ বিনা উইকেটে। হাত খুলকে শুরু করেছেন দুই আরসিবি ওপেনার।

08:10 pm

দ্বিতীয় ওভার করতে এলেন পীযূষ চাওলা। এই ওভার থেকে এল ৭ রান। সবমিলিয়ে ২ ওভার শেষে আরসিবি ২০/০।

08:09 pm

প্রসিদ্ধ কৃষ্ণর প্রথম ওভারে আরসিবি নিল ১৩ রান।

08:09 pm

ব্যাট করতে নামল আরসিবি। দুই ওপেনার বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল।

08:08 pm

একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।

07:44 pm

টসে জিতল কেকেআর। বিরাটদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দীনেশ কার্তিকের।

06:17 pm

কলকাতার হয়ে এই তিন বিদেশিই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।

06:16 pm

তিনি স্থানীয় কর্ণাটকী এবার খেলছেন কলকাতার হয়ে। তার মধ্যে অবশ্যই এগিয়ে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

06:15 pm

এই আরসিবি-র বিরুদ্ধেই এর আগে বিস্ফোরক ব্যাটিং করেছিলেন সুনীল নারিন। এদিন কি সেই ঝলক দেখা যাবে? সময়ই তার উত্তর দেবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 5, 2019, 18:12 [IST]
Other articles published on Apr 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+