আজ সৌরভের দিল্লি বনাম শাহরুখের কলকাতা, কোনদিকে পাল্লা ভারী

একদিকে দিল্লি ক্যাপিটালস, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স। ফিরোজ শাহ কোটলায় এদিনের ম্যাচ বেশ জমাটি হতে চলেছে নিঃসন্দেহে। কলকাতা বরাবরের মতোই দারুণ শুরু করেছে। একেবারে চ্যাম্পিয়নের মতোই খেলছে। লিগ তালিকায় এক নম্বরে রয়েছে। জিতেছে ২টি খেলে ২টি ম্যাচই। এদিকে দিল্লি প্রথম ম্যাচে জিতে শেষ ম্যাচে হেরে গিয়েছে।

তবে দিল্লি দল বেশ সম্ভাবনাময়। একঝাঁক তরুণ ক্রিকেটার রয়েছেন দলে। গতবছর শ্রেয়স আইয়ার মাঝপথ থেকে দলের হাল ধরার পর থেকে দিল্লি দলে একটি পরিবর্তন এসেছে। শ্রেয়স ছাড়াও দিল্লি দলে রয়েছেন শিখর ধাওয়ান, কলিন ইনগ্রাম, ক্রিস মোরিস, কলিন মুনরো, ঋষভ পন্থ, পৃথ্বী শ, কাগিসো রাবাদার মতো খেলোয়াড়রা। ফলে ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। বোলিংয়েও রাবাদা, অমিত মিশ্ররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে ওস্তাদ।

এদিকে কলকাতা দল ব্যাটিং ও বোলিং দুই দিক থেকেই ব্যালান্সড। দীনেশ কার্তিকের দলে ক্রিস লিন, সুনীল নারিন, লকি ফার্গুসন, কার্লোস ব্রেথওয়েট, আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী বিদেশি যেমন রয়েছে, তেমনই রয়েছেন রবীন উথাপ্পা, কুলদীপ যাদব, নীতীশ রানা, পীযূষ চাওলারা। ফলে কলকাতা সবদিক থেকেই ব্যালান্সড দল।

দিল্লিকে ঘরের মাঠে ভালো খেলতে হলে ঋষভ পন্থ, পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের মধ্যে কাউকে লম্বা ইনিংস খেলতে হবে। প্রথমে ব্যাট করতে দুশোর কাছাকাছি টার্গেট দিতে হবে। আর পরে ব্যাট করলে কম রানে কলকাতাকে আটকানোর চেষ্টা করতে হবে। কলকাতার মিডল অর্ডার দারুণ ফর্মে রয়েছে। ফলে কম রান করে লড়াই সহজ হবে না। তার ওপরে ক্রিস লিন ফর্মে ফিরে গেলে দিল্লির কপালে দুঃখ আছে।

কলকাতার সম্ভাব্য একাদশ

দীনেশ কার্তিক, ক্রিস লিন, নীতীশ রানা, রবীন উথাপ্পা, সুনীল নারিন, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন

দিল্লির সম্ভাব্য একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, কলিন ইনগ্রাম, ঋষভ পন্থ, কিমো পল, অক্ষর প্যাটেল, রাহুল তেওয়াটিয়া, কাগিসো রাবাদা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 30, 2019, 11:57 [IST]
Other articles published on Mar 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+