বিতর্ক ভুলে পাঞ্জাব-মুম্বই দুই দলই লড়াইয়ে, লড়াইয়ে এগিয়ে কারা

কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্স দুই দলই বিতর্ক ভুলে এদিন নামছে আইপিএলের ম্যাচে। পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিনের পিছু তাড়া করেছিল ম্যানকাডিং বিতর্ক। এদিকে শেষ ব্যাঙ্গালোর ম্যাচে মুম্বইকে তাড়া করেছে নো বল বিতর্ক। সেই সমস্ত বিতর্ক সরিয়ে মোহালির মাঠে মুখোমুখি হচ্ছে দুই প্রতিপক্ষ।

এই মুহূর্তে সব টুর্নামেন্ট শুরু হয়েছে। পাঞ্জাব ও মুম্বই দুটি দলই একটি করে ম্যাচ খেলে ১টি করে জয় পেয়েছে। পাঞ্জাব প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে হেরেছে। এদিকে মুম্বই প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারলেও ব্যাঙ্গালোর ম্যাচে জয় পেয়েছে।

মুম্বইয়ের হয়ে দুটি ম্যাচেই ভালো ফর্মে রয়েছেন যুবরাজ সিং। এছাড়া রোহিত শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ডরা যেকোনও দিন জ্বলে উঠতে পারেন। এছাড়া বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনেঘনরা সবসময়ই আতঙ্ক সৃষ্টি করতে পারেন।

এদিকে পাঞ্জাব দলে একেরপর এক ভয়ঙ্কর ব্যাটসম্যান রয়েছেন। লোকেশ রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, ডেভিড মিলাররা যেকোনও দিন প্রতিপক্ষকে শুইয়ে দিতে পারেন। তবে বোলিংটা কিছুটা দুর্বল দেখাচ্ছে পাঞ্জাবের। অশ্বিনের তেমন ফর্ম নেই। গতবছরের সবচেয়ে বেশি উইকেট নেওয়া অ্যান্ড্রু টাই এখনও ফর্ম দেখাতে পারেননি। আর ভারতের হয়ে ধারাবাহিক ভালো খেলা মহম্মদ শামি টি২০ ক্রিকেটে এখনও সেভাবে সফল নন। ফলে পাঞ্জাবের মূল ভরসা ব্যাটসম্যানরাই।

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ

রবিচন্দ্রণ অশ্বিন, লোকেশ রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার, মনদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, হার্ডাস ভিলজোয়েন, অ্যান্ড্রু টাই

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ময়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনেঘন, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 30, 2019, 11:05 [IST]
Other articles published on Mar 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+