সোয়াই মান সিংয়ের স্লো উইকেটে টসে হেরে প্রথমে ব্যাট করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ উইকেটে ১৬১ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে দারুণ ব্যাট করেন কুইন্টন ডি কক। তাঁর ৪৭ বলে ৬৫ রানের সুবাদে ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় মুম্বই।
এদিন শুরুতে রোহিত শর্মা (৫) ফিরে গেলেও সূর্যকুমার যাদবকে (৩৪) সঙ্গে নিয়ে ডি কক ইনিংস সামলে নেন। মিডল অর্ডারে এদিন আগে নামেন হার্দিক পাণ্ডিয়া (২৩) ও কায়রন পোলার্ড (১০)। দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
শেষদিকে বেন কাটিং ৯ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলকে ১৬১ রানে পৌঁছে দেন।
রাজস্থানের বোলারদের মধ্যে সফল হয়েছেন স্টুয়ার্ট বিনি (৩-১৯-১), শ্রেয়স গোপাল (৪-২১-২), জোফ্রা আর্চার (৪-২২-১)। জয়দেব উনাদকাট ৪ ওভারে ৪৬ রান খেলেও তাঁর বলে ক্যাচ মিস করেন রাজস্থান ফিল্ডাররা।