মুম্বইতেই আটকালো সিএসকের অশ্বমেধের ঘোড়া, হার্দিক এনে দিলেন শততম জয়

বুধবার আইপিএল ২০১৯-এর ১৫তম ম্যাচে শততম আইপিএল ম্যাচ জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স-এর ১৭০ রান তাড়া করে শুরু থেকেই পথ হারিয়েছিল সিএসকে। ৫ ওভারের মধ্যেই প্রথম ৩ ব্য়াটসম্য়ানকে হারিয়ে রান তোলার গতি পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে আর ফিরতে না পেরে ২০ ওভারে ৮ উিকেটে ১৩৩ রানেই আটকে গেল তারা। মুম্বই জিতল ৩৭ রানে।

এদিন ব্যাটে-বলে দারুণ খেললেন হার্দিক পাণ্ডিয়া। মাত্র ৮ বলে অপরাজিত ২৫ রান করে মুম্বইয়ের রানকে ১৭০-এ পৌঁছে দিয়েছিলেন তিনি। তারপর বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি।

তবে সিএসকের ব্যাটিং লাইন-আপে সর্বপ্রথম আঘাত হেনেছিলেন এই ম্যাচেই দলে আসা জেসন বেহরেনডর্ভ। প্রথমেই রায়ডু (১ বলে ০) ও সুরেশ রায়না (১৫ বলে ১৬)-কে তুলে নিয়েছিলে। রায়না-কে ফেরানোর পিছনে অবশ্য বাউন্ডারি লাইনে পোলার্ড-এর এক হাতে ধরা দুর্দান্ত ক্যাচেরই বেশি অবদান। শেন ওয়াটসন (৬ বলে ৫)-কে ফিরিয়ে দিয়েছিলেন মালিঙ্গা। এদিন তিনিও ৩ উইকেট নিয়েছেন।

এরপর ধীর গতিতে খেলে জুটি গড়ায় মন দিয়েছিলেন কেদার যাদব (৫৪ বলে ৫৮) ও মহেন্দ্র সিং ধোনি (২১ বলে ১২)। কিন্তু আবার মুম্বইকে ম্যাচে ফেরান হার্দিক। ধোনিকে ফিরিয়ে দেন তিনি। সেই সময় চেন্নাইয়ের রান ছিল ১৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭। দরকার ছিল ৩৫ বলে ৮৪ রান।

আর এখান থেকেই ধস নামে চেন্নাই ব্য়াটিংয়ে। রানের গতি বাড়াতে গিয়ে পর পর আউট হন জাদেজা (২ বলে ১), কেদার যাদব, ডোয়েন ব্রাভো (৯ বলে ৮), দীপক চাহার (৭ বলে ৭)-রা। শেষ পর্যন্ত শর্দুল ঠাকুর (৫ বলে ১২) ও মোহিত শর্মা ০ রানে অপরাজিত থাকলেও তা যথেষ্ট ছিল না।

তার আগে মুম্বইয়ের ব্য়াটিং-ও প্রায় চেন্নাইয়ের মতোই হয়েছিল। ৮ ওভারে মাত্র ৫০ রানের মধ্যেই ফিরে গিয়েছিলেন কুইন্টন ডিকক (৭ বলে ৪), রোহিত শর্মা (১৮ বলে ১৩) ও যুবরাজ সিং (৬ বলে ৪)।

তবে সূর্যকুমার যাদব (৪৩ বলে ৫৯) ও ক্রুনাল (৩২ বলে ৪২) পাণ্ডিয়া ইনিংসকে থিতু করেছিলেন। আর শেষ ওভারে হার্দিক (৮ বলে ২৫) ও পোলার্ড (৭ বলে ১৭) ২৯ রান নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৭০ রানে পৌঁছে দেন। দিনের শেষে ওই শেষের তাণ্ডবটাই তফাত গড়ে গিয়ে গেল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 4, 2019, 0:16 [IST]
Other articles published on Apr 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+