রবিবার আইপিএল ২০১৯-এ ইডেনে আন্দ্রে রাসেলের ঝোড়ো ইনিংসের রেশ কাটতে না কাটতেই ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে বিধ্বংসী ইনিংস দেখা গেল ঋষভ পন্থের ব্যাট থেকে। মাত্র ১৮ বলে অর্ধশতরান পেলেন। শেষ পর্যন্ত ২৭ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দিল্লি ক্যাপিটালসকে ২১৩/৬ রানে পৌঁছে দিলেন তিনি। শিখর ধাওয়ান (৩৬ বলে ৪৩) ও কলিন ইনগ্রাম (৩২ বলে ৪৭)-ও বড় রান পেলেন।
এদিন পাওয়ার প্লে-র মধ্যেই দিল্লির দুই উইকেট পড়ে গিয়েছিল। পৃথ্বি শ (৬ বলে ৭) ও শ্রেয়স আইয়ার (১০ বলে ১৬) দুজনকেই ফিরিয়ে দেন ম্যাক্লেনাঘান। এরপর শিখর ধাওয়ান ও কলিন ইনগ্রাম ৮৩ রানের জুটি গড়ে দিল্লির ইনিংসের ভিত গড়ে দেন। ইনগ্রামকেও ১৩তম ওভারে ফেরান সেই ম্যাক্লেনাঘান।
An 18 ball FIFTY from @RishabPant777. He is on a roll here at the Wankhede 😎😎#VIVOIPL pic.twitter.com/PyGOSW9llB
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
দিল্লির ইনিংসের আসল অংশ শুরু হয় এরপরই। অপর প্রান্তে পর পর ধাওয়ান, কিনো পল (৫ বলে ৩) ও অক্ষর প্যাটেল (২ বলে ৪) আউট হলেও অপর প্রান্তে পুরো আতশবাজির রোশনাই জ্বাললেন পন্থ। ৭টি চার ও ৭টি ছয় মারলেন এদিন তিনি। এক সময় তাঁর সামনে অসহায় দেখাল জসরপ্রিত বুমরাকেও। শেষ ওভারে তো রোহিত শহর্মা ও যুবরাজ সিং-কে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
It has truly been a 'PANT'astic show at the Wankhede as @RishabPant777 smashes 77 off just 26 deliveries.@DelhiCapitals 213/6 https://t.co/G5hhMtQNW2 #VIVOIPL #MIvDC pic.twitter.com/jm16Wi48H8
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
কিন্তু সারা ভারতের চিন্তা বাড়ালেন জসপ্রিত বুমরা। একেবারে শেষ বলে বাঁ কাঁধে চোট পেয়ে মাঠে পড়ে কাতরাতে দেখা গেল তাঁকে। তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি।
78* (27) 🔥
— IndianPremierLeague (@IPL) March 24, 2019
7 fours 👌
7 sixes 💪
Take a bow, @RishabPant777 🙌@DelhiCapitals have presented @mipaltan with a stiff target of 214. #MIvDC #VIVOIPL pic.twitter.com/pibkiDuxeF