ওয়াংখেড়ের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে খেলতে পারছেন না। তাঁর জায়গায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কায়রন পোলার্ড। তিনি টসে জিতে রবিচন্দ্রণ অশ্বিনের দলকে প্রথমে ব্যাট করতে পাঠালেন।
মুম্বই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হারলেও শেষ দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
The @mipaltan win the toss and elect to bowl first against @lionsdenkxip #MIvKXIP pic.twitter.com/3yFv6Sf1NY
— IndianPremierLeague (@IPL) April 10, 2019
দুই দলের প্রথম একাদশে অনেকগুলি বদল হয়েছে। শুধু মুম্বই নয়, পাঞ্জাবকেও খেলোয়াড় বদল করতে হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।
A look at the Playing XI for the two teams.
— IndianPremierLeague (@IPL) April 10, 2019
Rohit Sharma is out with a muscle spasm for #MI as Siddhesh Lad makes his IPL debut. Karun Nair and Viljoen come in for Mayank and Mujeeb for #KXIP pic.twitter.com/JEmdAuPkMg