ধোনির সামনেই হেলিকপ্টার শট! হার্দিকের স্পর্ধা দেখে কী বললেন ধোনি - দেখুন ভিডিও

আইপিএল ২০১৯ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েই হেলিকপ্টার শট খেলা অনুশীলন করতে দেখা গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। আর তাতে যে বেশ হাত পাকিয়েছেন তার প্রমাণ পাওয়া গেল বুধবার। এমআই বনাম সিএসকে ম্যাচে একেবারে হেলিকপ্টার শটের আবিষ্কর্তা ধোনির সামনেই প্রবল স্পর্ধায় হেলিকপ্টার শট মেরে হার্দিক বল পাঠালেন ওয়াঙ্খেড়ের গ্যালারিতে।

ধোনির সামনেই হার্দিকের হেলিকপ্টার শট

হেলিকপ্টার শট মারা দেখতে যতটা সহজ, কার্যক্ষেত্রে কিন্তু বিষয়টা তত সহজ নয়। এই শট ঠিকঠাক খেলতে গেলে লাগে একেবারে নিখুঁত টাইমিং। এবং সেই সঙ্গে কব্জির মোচড়ে দুর্দান্ত ব্য়াট সুইং। এই দুইয়ের সঠিক সমন্বয় হলে তবেই এই ধরণের অভিনব ফ্লিক মারা সম্ভব। ধোনি এই কাজটা এমন জলভাত করে দেখিয়েছেন, যে এখন অন্য কেউ এই শট খেললেই ধোনির সঙ্গে অবধারিতভাবে তার তুলনা হবে।

তবে হার্দিক বুধবার ৮ বলে ২৫রান করার পথে ডোয়েন ব্রাভোর ইয়র্কারকে যেভাবে গ্য়ালারিতে পাঠালেন, তা দেখে হার্দিক না ধোনি আলাদা করাই যায়নি। মূলত তাঁর ও গেইলের ৭ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসই এইদিন ম্যাচে তফাত গড়ে দিয়েছে।

স্বাভাবিকভাবেই ম্য়াচের পর দারুন খোশ মেজাজে ছিলেন হার্দিক। ধোনিকে বরাবর দাদা হিসেবেই দেখেন হার্দিক। ধোনিও হার্দিককে ভাইয়ের মতোই ভালবাসেন। হার্দিক জানিয়েছেন, শটটি মারার পরই তিনি আশা করেছিলেন ধোনি এসে তাঁকে শটটি খেলার জন্য অভিনন্দন জানাবেন। কিন্তু হার্দিক তো বুধবার ধোনির দলে ছিলেন না। বরং হেলিকপ্টার শটে দোনির দলের থেকে জয় ছিনিয়ে নিয়ে যান। তবে হার্দিক জানিয়েছেন ধোনির সামনে ওই শট খেলতে পেরে তিনি খুব খুশি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 4, 2019, 13:32 [IST]
Other articles published on Apr 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+