খেলে ধোনি, মারে কে - উইকেটে বল লেগেও নটআউট! ভূত-দর্শন রয়্যালসদের, দেখুন ভিডিও

কথায় বলে রাখে হরি তো মারে কে। রবিবার আইপিএল ২০১৯-এর সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল, যার পর বলা হচ্ছে খেলে ধোনি তো মারে কে? জোফ্রা আর্চারের একটি বলে ধোনির রক্ষণাত্মক শট খেলেছিলেন। বল তাঁর পায়ে লেগে গড়িয়ে এসে উইকেটে লাগে। কিন্তু বেল না পড়ায় এবং আলো না জ্বলে ওঠায় নটআউট থেকে যান ধোনি। স্টিভ স্মিথের অভিব্যক্তি দেখে মনে হয় যেন তিনি ভূত দেখেছেন।

শুধু স্মিথ নন, আউটের আশায় বোলার জোফ্রা আর্চার, অধিনায়ক রাহানে-সহ রাজস্থান রয়্যালস দলের অনেকেই উইকেটের দিকে এগিয়ে আসছিলেন। বেল না পড়ায় তাঁরা একই সঙ্গে বিস্মিত ও হতাশ হতে দেখা যায় তাঁদের। ধোনি অবশ্য কিছুই হয়নি এমন অভিব্যক্তিতে পাশে সরে শ্যাডো করা শুরু করেন।

সেই সময় ধোনি সবে মাঠে নেমেছিলেন। তাঁর খেলা দ্বিতীয় বলেই এই ঘটনা ঘটে। সেই সময় সিএসকের রান ছিল ৫.৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট। শে, পর্যন্ত ধোনিই ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করে চেন্নাইকে ১৭৫ রানে পৌঁছে দিয়েছিলেন। সিএসকে জয় পায় ৮ রানে। ওই বলে ধোনি আউট হলে খেলার ফলাফল অবশ্যই অন্যরকম হতে পারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 1, 2019, 16:23 [IST]
Other articles published on Apr 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+