ঘরের মাঠে মুম্বইয়ের কাছে ৪০ হারে হার দিল্লির

ফিরোজ শা কোটলায় দিল্লি ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে বড় জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ৫ উইকেটে ১৬৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ৯ উইকেটে ১২৮ রানে শেষ করে। জয়ের ফলে মুম্বই ১২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উটে এল। দিল্লি ১০ পয়েন্টে থেকে তৃতীয় স্থানে নেমে গেল।

ঘরের মাঠে মুম্বইয়ের কাছে ৪০ হারে হার দিল্লির

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। রোহিত (৩০) ও ডি কক (৩৫) ভালো শুরু করলেও কেউই বড় রান করতে পারেননি। তিন নম্বরে নামা বেন কাটিং ২ রান ও সূর্যকুমার যাদব ২৬ রান করেন। শেষদিকে পাণ্ডিয়া ভাইয়েরা মুম্বইকে ৫ উইকেটে ১৬৮ রানের ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। দিল্লির হয়ে ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন অমিত মিশ্র। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া কাগিসো রাবাদা ৪ ওভারে ৩৮ রান দিলেও ২ উইকেট নেন।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি দিল্লি। ৬.৩ ওভারের মাথায় ৪৯ রানে প্রথম উইকেট পড়ে। ২২ বলে ৩৫ রান করে আউট হন শিখর ধাওয়ান। অন্যপ্রান্তে ব্যাট করে পৃথ্বী শ ২০ রানে ফেরেন। ব্যস, এরপরই দিল্ল ব্যাটিংয়ে ধস নামে। কলিন মুনরো (৩), শ্রেয়স আইয়ার (৩), ঋষভ পন্থ (৭) পরপর আউট হয়ে ফেরেন।

মাঝে অক্ষর প্যাটেল ২৬ ও ক্রিস মোরিস ১১ রান করেন। শেষদিকে ফের পরপর উইকেট খুইয়ে দিল্লি শেষ অবধি ৯ উইকেটে ১২৮ রানে ২০ ওভার শেষ করে। মুম্বইয়ের হয়ে রাহুল চাহার ১৯ রানে ৩ উইকেট ও জসপ্রীত বুমরাহ ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 19, 2019, 0:21 [IST]
Other articles published on Apr 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+