আরসিবি ম্য়াচের আগেই মুম্বই দলে আরো এক ক্যারিবিয়ান! আহত মিলনের জায়গায় এলেন জোসেফ

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের মুখোমুখি হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ানস দলে এলেন আরও এক ক্যারিবিয়ান। আইপিএল-এর শুরুতেই গোড়ালির চোটের জন্য নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছিলেন কিউই জোরে বোলার অ্যাডাম মিলনে। তাঁর বদলি হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের জোরে বোলার আলজাররি জোসেফকে দলে নিল মুম্বই।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল জোসেফের। তারপর থেকে তিনি জাতীয় দলের জার্সিতে ৯টি টেস্ট ও ১৬টি ওডিআই খেলেছেন। টেস্টে উইকেট পেয়েছেন ২৫টি, একদিনের ক্রিকেটে ২৪টি। এইবারই প্রথম তিনি আইপিএল খেলবেন।

তাঁকে ঠিক কত টাকার বিনিময়ে দলে নিল মুম্বই তা জানা যায়নি। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বদলি ক্রিকেটার নিতে গেলে সংশঅলিষ্ট ক্রিকেটারকে যে অর্থের বিনিময়ে দলে নেওয়া হয়েছিল, সেইটুকুই খরচা করা যায়। মিলনেকে মুম্বই দলে নিয়েছিল ৭৫ লক্ষ টাকার বিনিময়ে। কাজেই জোসেফের পিছনেও খরচ তার মধ্যেই থাকবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 28, 2019, 12:53 [IST]
Other articles published on Mar 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+