
মুম্বই ইন্ডিয়ান্স দলের খবর
এবারই দলে নেওয়া দক্ষিণ আফ্রিকান ব্য়াটসম্য়ান কুইন্টন ডিকক, শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ ফর্মে ছিলেন। প্রথম ম্যাচ থেকেই তিনি আইপিএল মাতিয়ে দিতে পারেন বলে আশা করছে মুম্বই। এছাড়া মুম্বই ব্য়াটিং-এর ভরসা অধিনায়ক রোহিত শর্মা, ও দলের হয়ে গতবার সর্বোচ্চ রান করা সূর্যকুমার যদব ও এভিন লুইস। এবার রোহিত ওপেন করবেন বলে জানিয়ে দিয়েছেন। মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরা ও মিচেল ম্যাক্লেনাঘান। সেই সঙ্গে অবশ্যই থাকবেন পোলার্ড।

দিল্লি ক্যাপিটালস দলের খবর
এবারের ট্রান্সফার উইন্ডোতে দলে ফেরা শিখর ধাওয়ানের সফল হওযার উপর অনেকটাই নির্ভর করছে রাজধানীর দলের সাফল্য। সেই সঙ্গে দিল্লি এবারেও বড় রান আশা করছে ঋষভ পন্থের থেকে। সেই সঙ্গে ভারতীয় দলে ঢোকার দাবি জোরালো করতে দারুণ পারফর্ম করতে মুখিয়ে দলের অধিনায় শ্রেয়স আইয়ারও। সদ্য সমাপ্ত পিএসএল-এ দারুণ ফর্মে ছিলেন কলিন ইনগ্রাম। পাওয়ার প্লে-তে দিল্লি ব্যবহার করতে পারে আন্তর্জাতিক বোলার জুটি ট্রেন্ট বোল্ট-কাগিসো রাবাদা'কে। তবে অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রর পাশে এবারেও এক্স ফ্য়াক্টর হয়ে উঠতে পারেন নেপালের রহস্য স্পিনার সন্দীপ লামিছানে।

দ্বৈরথের ইতিহাস
মোট ম্যাচ - ২২
মুম্বই ইন্ডিয়ানস জয়ী - ১১
দিল্লি ক্যপিটালস (আগে ডেয়ারডেভিলস) জয়ী - ১১
ওয়াঙ্খেরের ইতিহাস - মোট ৯টি ম্যাচে মাত্র ১ বার পরাজিত মুম্বই

পিচ ও পরিস্থিতি
ওয়াঙ্খেরের পিচ সাধারণত স্লো টার্নার হয়ে থাকে। তবে সমান বাউন্স থাকায় পিচ ব্য়াটিং সহায়ক হয়। রবিবার সারাদিন মুম্বইয়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়ারের মতো। আদ্রতা কল থাকারই কথা।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ানস: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, বেন কাটিং, মিচেল ম্যাক্লেনাঘান, জসপ্রিত বুমরা, মায়াঙ্ক মার্কান্ডে।
দিল্লি ক্যাপিটালস: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, কলিন ইনগ্রাম, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ট্রেন্ট বোল্ট কাগিসো রাবাদা এবং সন্দীপ লামিছানে।


Click it and Unblock the Notifications



















