চিপকে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে পাঠাল চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম স্থান ধরে রাখতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারের জ্বালা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দলে এই ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে চায়।