ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটতে থাকা মুম্বই, এই ম্যাচে দুটি পরিবর্তন করেছে। অন্যদিকে, লিগ টেবিলে দুই নম্বরে থাকা দিল্লি ক্যাপিটলস, ঘরের মাঠে গত ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে।