আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল। প্রথম ম্য়াচেই মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই দুর্দান্ত আইপিএল ম্য়াচের পাশাপাশি প্রত্যেকবারই আইপিএল-এ হয় এক জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেন বলিউডের নামী-দামী তারকারা। এইবছর কিন্তু বাদ পড়ছে এই আয়োজন।
শুক্রবার বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট হিসেবে যে অর্থ বরাদ্দ করা হয়েছে, সেই টাকার পুরোটাই দান করা হবে পুলওয়ামার শহিদ পরিবারদের সাহায্য়ের তহবিলে। বৈঠক থেকে বেরিয়েই এই সিদ্ধান্তের কথা জানান সিওএ প্রধান বিনোদ রাই।
CoA member Vinod Rai:We'll write to ICC expressing our concerns about attacks that took place & that security of players, officials & everybody else must be taken care of. We're telling cricketing community that in future we must sever ties with nations from where terror emanates pic.twitter.com/XS5BgkM4ql
— ANI (@ANI) February 22, 2019
শুক্রবার বৈঠক চলাকালীন এক পদস্থ আইপিএল কর্মকর্তাই এই প্রস্থাব রাখেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই বাকিরাও একবাক্যে সেই প্রস্তাব মেনে নেন।
পুলওয়ামার ঘটনার পর বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না সিওএ-কে পুলওমার সাহায্য়ার্থে বোর্ডের অন্তত ৫ কোটি টাকা অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিলেন। এই সিদ্ধান্তে তাঁর আবেদনও মঞ্জুর হল।