গড়াপেটার অভিযোগ দিল্লি ক্যাপিটালস-কেকেআর ম্যাচে! পন্থের ভিডিও ভাইরাল, দেখুন

শনিবার আইপিএল ২০১৯-এর ম্যাচে দিল্লি ক্য়াপিটালস ও কলকাতা নাইট রাইডার্স-এর মধ্যে একটা দারুণ রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়েছেন ভারতাীয় ক্রিকেট ভক্তরা। কিন্তু, ম্যাচের সময় স্টাম্প মাইকে ধরা ঋষভ পন্থের কথা নিয়ে সেই ম্যাচে গড়াপেটা হয়েছে, এমন অভিযোগ উঠল। তবে তড়িঘড়ি আসরে নেমে বিসিসিআই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল।

শনিবার কেকেআর ইনিংস-এর চতুর্থ ওভারে ব্য়াট করছিলেন রবিন উথাপ্পা। সেই সময় স্টাম্প মাইকে ধরা পড়ে, পন্থ বলছেন, 'এই বলে এমনিই চার হবে'। এবং কার্যক্ষেত্রে পরের বলেই নেপালি স্পিনার সন্দীপ লামিছানের বলে উথাপ্পা চার মারেন। এরপরই বল হওয়ার আগেই পন্থ কী করে জানলেন ওই বলে চার হবে, এই প্রশ্ন তুলে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

ঘটনা এতদূর এগোয় যে আসরে নামতে হয় বিসিসিআই-কে। এদিন বিসিসিআই-এর এক কর্তার দাবি, পন্থ কোন প্রসঙ্গে ওই কতা বলেছেন তা না জেনেই অভিযোগ করা হচ্ছে। তিনি জানিয়েছেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারকে পন্থ অফের আরও ফিল্ডার বাড়ানোর জন্য বলেছিলেন। আর সেই প্রসঙ্গেই বলেন, ফিল্ডার না বাড়ালে চার হবেই।

বিসিসিআইএর ওই কর্তা আরও অভিযোগ, একাংশের মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে ভিডিও ক্লিপটি আংশিকভাবে প্রকাশ করে পন্থকে কলুষিত করতে চেয়েছে। তিনি জানান, একজন তরুণ ক্রিকেটারকে এই ভাবে কালিমালিপ্ত করার চেষ্টা দুর্ভাগ্যজনক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 1, 2019, 1:13 [IST]
Other articles published on Apr 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+