অধিনায়ক বদলে ফর্মে ফিরল রাজস্থান, মুম্বইকে হারাল ৫ উইকেটে

নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল রাজস্থান রয়্যালস। এদিন জেতায় ৯ ম্যাচে ৬ পয়েন্ট পেল রাজস্থান। মুম্বই প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রান তোলে। রান তাড়া করে ৫ বল বাকী থাকতে ৫ উইকেটে জয় পেয়েছে রাজস্থান। অজিঙ্ক রাহানের জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলানো স্টিভ স্মিথ দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিলেন।

এদিন সোয়াই মান সিং স্টেডিয়ামের স্লো উইকেটে টসে হেরে প্রথমে ব্যাট করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ উইকেটে ১৬১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেন করে দারুণ ব্যাট করেন কুইন্টন ডি কক। তাঁর ৪৭ বলে ৬৫ রানের সুবাদে ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় মুম্বই।

জবাবে রান তাড়া করতে নেমে রাজস্থান শুরু থেকেই অনবদ্য ব্যাটিং করে। রাজস্থানের হয়ে শুরুতে অজিঙ্ক রাহানে ১২ রানে ফিরে গেলেও অপর ওপেনার সঞ্জু স্যামসন ১৯ বলে ৩৫ রান করেন। তিন নম্বরে নামা অধিনায়ক স্টিভ স্মিথ অনবদ্য অর্ধশতরান করেন। শেষ অবধি তাঁর ৪৮ বলে ৫৯ রানের সৌজন্যে মুম্বইয়ের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে রাজস্থান।

এদিন হারের ফলে মুম্বই ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল। এদিন পরের ম্যাচে দিল্লি অথবা পাঞ্জাব জিতলে নিচে নেমে যেতে পারে মুম্বই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 20, 2019, 19:41 [IST]
Other articles published on Apr 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+