
রাজস্থান রয়্যালস দলের খবর
প্রথম ম্যাচে অবশ্যই রাজস্থানের প্রথম একাদশে দেখা যাবে গত বার ১৫৫.২৪ স্ট্রাইক রেটে রান করা জস বাটলার। স্মিথের উপর অনেক ভরসা থাকলেও তাঁর কনুইয়ের চোট এখনও পুরোপুরি সাড়েনি তাই তিনি প্রথম একাদশে নিশ্চিত নয়। পিঞ্চ হিটিং-এর জন্য গোলাপি জার্সিধারীদের ভরসা বেন স্টোকস। স্পিনের দায়িত্ব থাকবে কৃষ্ণাপ্পা গৌতম অথবা শ্রেয়স গোপালের উপর। আর পেসার হিসেবে দলে থাকার সম্ভাবনা ধবল কুলকার্নি, জয়দেব উনাদকাট ও জোফ্রা আর্চারের। লিয়াম লিভিংস্টোন ও অ্যাশটন টার্নারের মধ্যেও একজন সুযোগ পেতে পারেন।

কিংস ইলেভেন পঞ্জাব দলের খবর
কিংস ইলেভেন পঞ্জাব দলে সম্ভবত কেএল রাহুলের সঙ্গে ওপেন করবেন ক্রিস গেইল। এবারই দলে আসা প্রভসিমরন সিং ও ক্যারিবিয়ান নিকোলাস পুরান-ও এই ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন। বোলিং-এর ক্ষেত্রে অ্যান্ড্রু টাই-এর সঙ্গে এবার যুক্ত হয়েছঠেন মহম্মদ শামি। স্পিন বিভাগ সামলাবেন অধিনায়ক আর অশ্বিন ও আফগান স্পিনার মুজিব উর রহমান ও এইবারের নিলামের হেডলাইন হওয়া বরুন চক্রবর্তী।

দ্বৈরথের ইতিহাস
মোট ম্য়াচ - ১৭
রাজস্থান রয়্যালসের জয় - ১০
কিংস ইলেভেন পঞ্জাবের জয় - ৭
জয়পুরের ইতিহাস - ৭টি ম্য়াচে ঘরের দল জয়ী ৫ ম্যাচে

পিচ ও পরিস্থিতি
জয়পুরের পিচ সাধারণত ব্য়াটসম্য়ানদের স্বর্গ বলে ধরা হয়। তবে এইবার পিচ বেশ গতিসম্পন্ন হচ্ছে বলে খবর। তাতে জোরে বোলাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন। সোমবার জয়পুরে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। আকাশ অংশত মেঘলা থাকার কথা। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সম্ভাব্য প্রথম একাদশ
রাজস্থান রয়্যালস - আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, লিয়াম লিভিংস্টোন / অ্যাশটন টার্নার, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, বরুন অ্যারন ও ধবল কুলকার্নি।
কিংস ইলেভেন পঞ্জাব - রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান, কেএল রাহুল, ক্রিস গেইল, করুণ নায়ার, নিকোলাস পুরান, মনদিপ সিং ও প্রভসিমরণ সিং।


Click it and Unblock the Notifications



















