ইউনিভার্স বসের চওড়া ব্যাট, বাটলারের 'ম্যানক্যাড'! প্রথম ম্যাচেই ভেঙে গেল রয়্যালস দুর্গ

সোমবার আইপিএল ২০১৯-এর তৃতীয় দিনে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল অভিযান শুরুর দিনেই ভেঙে গেল রাজস্থান রয়্যালস দুর্গের প্রতিরোধ। জস বাটলার (৪৩ বলে ৬৯)-এর দুর্দান্ত ইনিংসে ভালোভাবেই কিংস ইলেভেন পঞ্জাবের ১৮৪ রান তাড়া করছিল তারা। কিন্তু বিতর্কিতভাবে বাটলার আউট হওয়ার পর ১৭০/৯ রানেই আটকে গেল তাদের ইনিংস। হারতে হল ১৪ রানে।

এদিন রাজস্থানের দুই ওপেনার আজিঙ্কা রাহানে (২০ বলে ২৭) ও জস বাটলার (৪৩ বলে ৬৯) প্রথম ৮ ওভারেই ৭৮ রান তুলে দিয়েছিল। তারপরেও সঞ্জু স্যামসন (২৫ বলে ৩০) ও বাটলার-ও ভালোই টানছিলেন। কিন্তু ম্যাচ ঘুরে যায় কিংস ইলেভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের শেষ ওভার অর্থাত ম্য়াচের ১২তম ওভারে।

এরেবারে শেষ বলে বল করতে গিয়ে বেশ খানিকটা সময় নেন কিংস ইলেভেন অধিনায়ক। সেই সময় ননস্ট্রাইকার এন্ডে ক্রিজ ছেড়ে এগিয়ে গিয়েছিলেন বাটলার। অশ্বিন উইকেট ভেঙে দেন। আইন অনুযায়ী আউট হলেও অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারের পক্ষে এটা মানানসই নয় বলে কথা উঠেছে। বাটলারও ডাগআউটে ফেরার পথে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ঠিক এখান থেকেই পথ হারায় রয়্যালস। সবার চোখ ছিল স্টিভ স্মিথের দিকে। তিনি শুরুও করেছিলেন খুব ভালভাবে। শেষ ৪ ওভারে মাত্র ৩৯ রান দরকার ছিল। কিন্তু স্যাম কুরান ১৭ তম ওভারে পরপর তিন বলের মধ্যে স্মিথ (১৬ বলে ২০) ও সঞ্জু স্যামসন (২৫ বলে ৩০)-কে ফিরিয়ে দেন।

এরপর মুজিব উর রহমানের ১৮তম ওভারে বেন স্টোকস (২ বলে ৬) ও রাহুল ত্রিপাঠী (৪ বলে ১)-ও ফিরে যান। শামির ১৯তম ওভারে রানআউট হল জোফ্রা আর্চার (২ বলে ২)। শেষ ওভারে রানের লক্ষ্য দাঁড়ায় ২১। কিন্তু শেষ ওভারেও কৃষ্ণাপ্পা গৌতম (৪ বলে ৩) ও জয়দেব উনাদকাট (২ বলে ১)-ও আউট হয়ে যান।

এর আগে প্রথম ইনিংসে এদিন ফের দ্বলে ওঠে ক্রিস গেইলের ব্যাট। ৮টি ৪ ও ৪টি ছয়ের সাহায্যে তিনি ৪৭ বলে ৭৯ রান করেন। তিনি ছাড়া বড় রান পেয়েছেন সরফরাজ খানও (২৯ বলে ৪৬)। তবে মূলত গেইল ঝড়েই কিংস ইলেভেন ৪ উইকেট হারিয়ে পৌঁছেছিল ১৮৪ রানে। তিনিই ম্য়ান অব দ্য ম্যাচ হন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 25, 2019, 23:39 [IST]
Other articles published on Mar 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+