মঙ্গলবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ১৪তম ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস-এর অধিনায়ক আজিঙ্কা রাহানে। এদিন রাজস্থান দলে হল দুটি পরিবর্তন, আর আরসিবি দলে হল মোট তিনটি পরিবর্তন।
পয়েন্টের খাতা খোলার সুয়োগের দিনেই রাজস্থান দলে চোটের জন্য খেলতে পারছেন না সঞ্জু স্যামসন। তাঁর বদলে দলে খেলছেন স্ট্রুয়ার্ট বিনি। আর আগের চিপকে শেষ ওভারে ২৮ রান দেওয়া উনাদকাট বাদ পড়েছেন। তাঁর বদলে খেলছেন বরুণ অ্যারন।
অপরদিকে কোহলির দলেও ঘটেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন শিবম দুবে, বাংলার প্রয়াস রায় বর্মন ও কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমি। তাঁদের বদলে দলে এসেছেন আকাশদীপ নাথ, জোরে বোলার নবদ্বীপ সাইনি ও অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস।
এদিনের পিচে সামান্য ঘাসের প্রলেপ আছে। জোরে বোলাররা খানিক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
.@rajasthanroyals Captain Ajinkya Rahane wins the toss and elects to bowl first against the @RCBTweets.#RRvRCB pic.twitter.com/APTvmZXu7o
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, রাহুল ত্রিপাঠী, স্টিভ স্মিথ, বেন স্টোকস, স্ট্রুয়ার্ট বিনি, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি, ও বরুন অ্যারন।
Here's the Playing XI for #RRvRCB
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
Live - https://t.co/O45uyAtahT pic.twitter.com/an96EXVdwe
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: পার্থিব প্যাটেল, মইন আলি, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস, আকাশদীপ নাথ, উমেশ যাদব, নবদ্বীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ।