রাজস্থান রয়্য়ালস-এর বিরুদ্ধেও ক্লিক করল না আরসিবি ব্যাটিং। শ্রেয়স গোপাল ও কৃষ্ণাপ্পা গৌতমের গুগলির জালেই আটকে গেলেন কোহলি (২৫ বলে ২৪), এবিডি (৯ বলে ১৩), হেটমায়ার (৯ বলে ১)-দের মতো ব্যাটসম্য়ানরা। যেটুকু খেলার খেললেন পার্থিব প্যাটেল (৪১ বলে ৬৭)। আর শেষে মইন আলি ও স্টইনিস-এর ১৬ বলে ৩২ রানের জুটির দৌলতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে পৌঁছল আরসিবি।
এদিন দুর্ধর্ষ বল করলেন রাজস্থানের অফস্পিনার কৃষ্ণাপ্পা গৌতম ও লেগ স্পিনার শ্রেয়স গোপাল। উইকেট না পেলেও প্রথম ১০ ওভারের মধ্যেই ৪ ওভার বল করে গৌতম দেন মাত্র ১৯ রান। অপরদিকে গোপাল ৪ ওভারে ১২ রান দিয়ে তুলে নেন কোহলি, এবিডি ও হেটমায়ারকে। একটি মেডেন ওভারও করেন তিনি।
That moment when you get both key wickets 🙀🙀. Kohli and ABD back in the hut.
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
RCB 71/2 in 8.3 overs https://t.co/O45uyAtahT #RRvRCB pic.twitter.com/MZs97IQbfo
আইপিএল-এ সাত দলের মধ্যে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধেই সবচেয়ে খারাপ রেকর্ড বিরাট কোহলির। এদিনও তার উন্নতি ঘটাতে পারলেন না তিনি। গোপালের গুগলি বুঝতে না পেরে জঘন্যভাবে বোল্ড হলেন তিনি।
Bowling figures of 3/12 from Shreyas Gopal makes him the key performer for the first innings of the game 👏👏 pic.twitter.com/EZ4lEG8ijI
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
বরং সীমিত ক্ষমতা নিয়ে দলকে টানলেন পার্থিব প্যাটেল। ১টি ছয় ও ৯টি চার মারেন তিনি। ১৭.২ ওভারের মাথায় জোফ্রা আর্চারের বলে ছয় মারতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনে রাহানের হাতে ক্যাচ আউট হন তিনি। সেই সময় আরসিবির রান ছিল ৪ উইকেটে ১২৬।
That's a welcome half-century from @parthiv9 for @RCBTweets #RCB 97/3 after 13.4 overs pic.twitter.com/WyYJ6rG86h
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
এখান থেকে শেষ ১৬ বলে এদিনই দলে ঢোকা অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস (২৮ বলে ৩১*) ও মইন আলি (৯ বলে ১৮ *) ৩২ রান তোলায় কিছুটা হলেও লড়াইয়ের মতো জায়গায় পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
A fine knock of 67 from @parthiv9 and late flourish by Moeen Ali and Marcus Stoinis, help #RCB post a total of 158/4 on board.
Will this be enough for them to defend. Chase coming up in a bit #RRvRCB pic.twitter.com/87HJepxCGb