বিস্ফোরক বাটলার, মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য জয় রাজস্থানের

রোহিত শর্মার মুম্বইকে তাঁদের ঘরের মাঠে ওয়াংখেড়েয় হারাল অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালস। রাহানে নিজেও মুম্বইকর। ফলে এই মাঠতে হাতের তালুর মতোই চেনেন তিনিও। টসে জিতে তিনি ফিল্ডিং নিয়ে মুম্বইকে ব্যাট করতে পাঠান। ৫ উইকেটে ১৮৭ রান তোলে মুম্বই। জবাবে রান তাড়া করতে নেমে ৩ বল বাকী থাকতে ৪ উইকেটে জয় পেল রাজস্থান।

রাজস্থানের হয়ে রান তাড়া করতে নেমে অনবদ্য ওপেনিং পার্টনারশিপ করেন রাহানে ও জস বাটলার। রাহানে ২১ বলে ৩৭ করে আউট হলেও বাটলার মাত্র ৪৩ বলে ৮৯ রান করেন। এরপরে সঞ্জু স্যামসন (৩১), স্টিভ স্মিথ (১২) ও শ্রেয়স গোপাল (অপরাজিত ১৩) এর সৌজন্যে ম্যাচ পকেটে পুরে নেয় রাজস্থান।

মুম্বইয়ের হয়ে বল হাতে একমাত্র লড়াই করতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে। তিনি ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ক্রুণাল পাণ্ডিয়া ৩ উইকেট নিলেও দেন ৩৪ রান।

এদিন রাজস্থান জেতায় মুম্বই কলকাতাকে টপকে দ্বিতীয় স্থানে যেতে পারল না। পাঞ্জাব জিতলে তাঁরা চলে যেতে পারে। রাজস্থান ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানেই রইল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 13, 2019, 20:28 [IST]
Other articles published on Apr 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+