রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে ফিল্ডিং নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ। লিগ তালিকায় রাজস্থান তলানিতে সাত নম্বরে রয়েছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। রোহিতের দল এদিন জিতলে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলবে। আর রাজস্থান এদিন জিতলে কিছুটা ওপরে উঠে আসবে। তবে যদি হেরে যায় রাজস্থান তাহলে প্লে অফের আশা প্রায় শেষ হয়ে যাবে।
রোহিত শর্মার দল এবার ফর্মেও রয়েছে। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে হার্দিক পাণ্ডিয়া ও কায়রন পোলার্ডরা অসাধারণ খেলছেন। ফলে মুম্বই বড় রান তুলছে বা রান তাড়া করে জয় পাচ্ছে।
The @rajasthanroyals Skipper @stevesmith49 wins the toss and elects to bowl first against the @mipaltan.#RRvMI pic.twitter.com/FZy4lbRtPi
— IndianPremierLeague (@IPL) April 20, 2019
বোলিংয়েও জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, রাহুল চাহাররা অনবদ্য বোলিং করছেন। ফলে ব্যাটে-বলে মুম্বই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তার সঙ্গে ক্রুণাল ও হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ডের মতো একাধিক অলরাউন্ডার থাকায় মুম্বই অধিনায়ক রোহিত শর্মার কাজ সহজ হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কোন কোন খেলোয়াড় রয়েছেন।
A look at the Playing XI for #RRvMI https://t.co/CFf5MPcUBi pic.twitter.com/AtvTbzkdRT
— IndianPremierLeague (@IPL) April 20, 2019