ঘরের মাঠে সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে রাজস্থান। এদিন রাজস্থান টসে জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল। এদিন রাজস্থান যদি জিততে পারে তাহলে প্লে-অফের দৌড়ে থাকবে। আর সানরাইজার্স যদি জেতে তাহলে তারা প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে।
এক্ষেত্রে রাজস্থান হারলে প্লে-অফ কার্যত তাঁদের জন্য শেষ হয়ে যাবে। এবার থেকে আইপিএলে প্রত্যেকটি দলকে বেশ কয়েকজন ভালো বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে হবে। সেই অবস্থায় ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কেমন ধরনের কম্বিনেশন দলগুলো তৈরি করতে পারে তার ওপর অনেক কিছু নির্ভর করবে।
The @rajasthanroyals win the toss and elect to bowl first against the @SunRisers.#RRvSRH pic.twitter.com/LdVxbTWEon
— IndianPremierLeague (@IPL) 27 April 2019
হায়দরাবাদে ভারতীয় ক্রিকেটারদের যথেষ্ট শক্তিশালী ভাণ্ডার রয়েছে। অন্যদিকে রাজস্থান দলে প্রভাবশালী ক্রিকেটারের অভাব নেই। তবে ধারে-ভারে এগিয়ে রয়েছে সানরাইজার্স। একনজরে দেখে নেওয়া যাক দুই দল তাঁদের প্রথম একাদশে কাদের জায়গা দিয়েছে।
A look at the Playing XI for #RRvSRH #VIVOIPL pic.twitter.com/mjfQQaDSgN
— IndianPremierLeague (@IPL) 27 April 2019