চেন্নাইয়ের ধোনি ধামাকার পরও জিতল আরসিবি, জিইয়ে রাখল প্লে অফের আশা

এই ম্যাচ হারলে প্লে অফের আশায় কার্যত শেষ হয়ে যেত। এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১ রানে রোমাঞ্চকর জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি। ১৬১ রান তাড়া করতে নেমে চেন্নাই থামল ১৬০ রানে। মাত্র ৪৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেও মহাকাব্য রচনা করা হল না মহেন্দ্র সিং ধোনির। শেষ বলে ২ রান করতে না পেরে শেষ অবধি চেন্নাই ম্যাচ উপহার দিল আরসিবিকে।

চেন্নাইকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল আরসিবি

শেষ ৬ ওভারে বাকী ছিল ৭৬ রান। সেখান থেকে শুরু হয় ধোনি ধামাকা। তার আগে ধোনি স্ট্রাইক বদলে খেলছিলেন। কারণ ওপেনার থেকে মিডল অর্ডার, কেউই এদিন ভালো খেলতে পারেননি। শ্যেন ওয়াটসন (৫), ফ্যাফ ডু প্লেসি (৫), সুরেশ রায়না (০) ব্যর্থ হন।

চার নম্বরে নামা অম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে দোনি ইনিংস গড়েন। রায়াডু ২৯ করে ফিরে গেলে ধোনি ম্যাচ জেতাতে নেমে পড়েন। শেষ ৪ ওভারে বাকী ছিল ৫৭ রান। শেষ ওভারে বাকী ছিল ২৬ রান। প্রথম ৫ বলে ধোনি উমেশ যাদবকে ঠেঙিয়ে করে ফেলেন ২৪ রান।

শেষ বলে জিততে প্রয়োজন ছিল ২ রান। তবে শেষ অবধি ধোনি বল মিস করে নন স্ট্রাইকিং এন্ডে দৌড়ে গেলেও অপরদিকে ব্যাটসম্যান শার্দুল ঠাকুরকে রান আউট করেন উইকেটকিপার পার্থিব প্যাটেল।

যার ফলে ধোনি ৪৮ বলে ৮৪ রানে অপরাজিত থাকলেও ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না। এক রানে হারতে হল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 22, 2019, 0:04 [IST]
Other articles published on Apr 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+