টসে হেরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৬২ রানের লক্ষ্য দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওপেন করতে নেমে বিরাট কোহলি (৯) ব্যর্থ হন। তবে পার্থিব প্যাটেল ৩৭ বলে অনবদ্য ৫৩ রানের ইনিংস খেলেন।
এবিডি এই ম্যাচে ফিরলেও ভালো শুরু করেও ২৫ করে ফেরেন। শেষদিকে মইন আলির ১৬ বলে ২৬ রানের সুবাদে চেন্নাইয়ের বিরুদ্ধে ভদ্রস্থ স্কোরে পৌঁছয় আরসিবি।
মিডল অর্ডারে অক্ষদীপ নাথ ২৪ রান করেন। মার্কাস স্টইনিস ১৪ রান করেন। সকলে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি।
চেন্নাইয়ের হয়ে দীপক চাহার ২৫ রানে ২ উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ২৯ রানে ২ উইকেট ও ডোয়েন ব্রাভো ৩৪ রানে ২ উইকেট নেন। এছাড়া ইমরান তাহির ৩১ রানে ১ উইকেট নেন।