চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাটিং করতে পাঠাল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠতে মরিয়া রবিচন্দ্রন অশ্বিনের দলে দুটি পরিবর্তন করা হয়েছে। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বিরাট কোহলির দলেও দুটি পরিবর্তন করা হয়েছে।