ওয়াংখেড়েতে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠাল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে, ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই দলে একটি পরিবর্তন ঘটানো হয়েছে। দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। অন্যদিকে, পর পর ছয় ম্যাচে হারের পর, সপ্তম ম্যাচে কাঙ্খিত জয় পাওয়া ব্যাঙ্গালোর, মুম্বইয়ের বিরুদ্ধে নিজেদের উইনিং কম্বিনেশনই ধরে রেখেছে।