প্লে অফে উঠতে হলে ব্যাঙ্গালোরকে হারাতেই হবে হায়দরাবাদকে

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। তবে সানরাইজার্স হায়দরাবাদের এখনও আশা রয়েছে। এদিন ম্যাচ জিতলেই প্লে অফে ওঠা বেশ সহজ হয়ে যাবে হায়দরাবাদের।

ব্যাঙ্গালোর ১৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবলের সবচেয়ে নিচে রয়েছে। বিরাট কোহলির দলের প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে। হায়দরাবাদ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে।

এদিন খেলা রয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচে কোহলির দল নিশ্চয়ই চাইবে জিতে শেষ করতে। এদিকে হায়দরাবাদকে জিততেই হবে প্লে অফে উঠতে গেলে।

শেষ তিন ম্যাচে কোহলিরা একটি জয়, একটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছেন। হায়দরাবাদ, কলকাতা ও রাজস্থান - তিন দলেরই সুযোগ রয়েছে প্লে অফে ওঠার। তবে হায়দরাবাদের সুযোগ সবচেয়ে বেশি।

ঘরের মাঠে কোহলিদের শক্তিশালী ব্যাটিং ব্রিগেড জ্বলে উঠলে আরসিবি-কে থামানো কঠিন হবে। হায়দরাবাদ ব্যাটে-বলে কঠিন প্রতিপক্ষ। তবে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো চলে যাওয়ার পর দল কিছুটা ভেঙে গিয়েছে। তাই আরসিবি-র কাছে সুযোগ রয়েছে ম্যাচ জিতে ইতিবাচকভাবে মরশুম শেষ করার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, May 4, 2019, 15:08 [IST]
Other articles published on May 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+