রোহিত, যুবরাজের ভিতের উপর ঝড় তুললেন হার্দিক! বেশ বড় রানের স্কোরে পৌঁছল মুম্বই

বৃহস্পতিবার আইপিএল ২০১৯-এর সাত নম্বর ম্য়াচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্য়াট করতে নেমে বড় রানের ভিত গড়ে দিলেন রোহিত শর্মা (৩৩ বলে ৪৮)। আবার যখন রানের গতি পড়ে যাচ্ছে পর পর তিন ছক্কায় দলকে এগিয়ে দিলেন যুবরাজ (১২ বলে ২৩)। আর শেষে ঝড় তুললেন হার্দিক (১৪ বলে ৩২)। সব মিলিয়ে আপসিবির বিরুদ্ধে ২০ ওভারে ১৮৭ রান তুলল রোহিত বাহিনী।

এদিন বেশ ভাল শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ানস-এর দুই ওপেনার। ডিকক (২০ বলে ২৩) ও রোহিত পাওয়ার প্লে-তে ৫০-এর উপর রান তুলে দিয়েছিলেন। তারপর প্রথমে চাহালের বলে ডিকক ও পরে একাদশতম ওভারে উমেশ যাদবের বলে রোহিত শর্মা ফিরে যাওয়ার পর মুম্বইয়ের রান তোলার গতি পড়ে গিয়েছিল।

চাহালের ১৪তম ওভারে পর পর তিনটি ছয় মেরে ১২৪ রানে পৌঁছে দেন যুবরাজ সিং। কিন্তু তার পরের বলেই আরও একটি ছয় মারতে গিয়ে তিনি আউট হন।

এরপর চাহাল, পোলার্ড (৬ বলে ৫) ও সূর্যকুমার যাদব (২৪ বলে ৩৮) এবং উমেশ যাদব ক্রুনাল পাণ্ডিয়া (২ বলে ১)-কে ফিরিয়ে দিয়ে পিছনের পায়ে ছেলে দিয়েছিলেন মুম্বই-কে। কিন্তু তারপর আবার শেষের দিকে ঝড় তুললেন হার্দিক পাণ্ডিয়া। ৩টি ছয় ও ২টি চাপ মেরে ১৪ বলে ৩২ করে অপরাজিত থাকেন তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 28, 2019, 22:07 [IST]
Other articles published on Mar 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+