বৃহস্পতিবার আইপিএল ২০১৯-এর সাত নম্বর ম্য়াচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চরম বিতর্কিতভাবে শেষ হল আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্য়াচ। শেষ বলে আম্পায়ার নো বল ডাকতে ভুল করলেন। আরসিবি থামল মুম্বইয়ের ১৮৭ রান থেকে ঠিক ৬ রান পিছনে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিরাট কোহলিও। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন জসপ্রিত বুমরা।
প্রথমে ব্যাট করে রোহিত শর্মা (৩৩ বলে ৪৮), সূর্যকুমার যাদব (২৪ বলে ৩৮), যুবরাজ সিং (১২ বলে ২৩) ও শেষে হার্দিক পাণ্ডিয়া (১৪ বলে ৩২)-র ইনিংসে ২০ ওভারে ১৮৭ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ানস। জবাবে পার্থিব প্য়াটেল (২২ বলে ৩১), বিরাট কোহলি (৩২ বলে ৪৬) দারুণ সূচনা করেছিলেন। এরপর আরসিবিকে টানছিলেন ৩৬০ ডিগ্রি এবি ডেভিলিয়ার্স (৪১ বলে ৭০*)। কিন্তু আম্পায়ের ভুল এই দুরন্ত মোকাবিলায় চোনা ফেলে দিল।
.@mipaltan stayed in the game throughout the 40 overs.@rohitsharma45's expressions after the win say it all 🙌#RCBvMI #VIVOIPL pic.twitter.com/IpQoty1x0m
— IndianPremierLeague (@IPL) March 28, 2019
এদিন মুম্বইয়ের বড় তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল আরসিবি। পাওয়ার প্লেতে শুধুমাত্র মইন আলি (৭ বলে ১৩)-র উইকেট হারিয়ে তারা ৬০ রান তুলে ফেলেছিল। কিন্তু এরপরই মায়াঙ্ক মার্কাণ্ডের বলে আউট হয়ে যান পার্থীব।
তারপর রান তাড়া করে আরসিবিকে টানছিলেন বিশ্বস্ত জুটি বিরাট-এবিডি। কিন্তু ১৪তম ওভারেই ঘটে গেল ছন্দপতন। বিশ্বের সেরা বোলার ও সেরা ব্যাটসম্য়ানের লড়াইয়ে এই ম্য়াচে জিতলেন জসপ্রিত বুমরা। হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্য়ৈাচ দিয়ে ডাগআউটে ফেরেন তাঁর চিকু ভাইয়া।
Brilliant penultimate over, super spell @Jaspritbumrah93 🙌#RCBvMI #VIVOIPL pic.twitter.com/VNFKfs4IwF
— IndianPremierLeague (@IPL) March 28, 2019
এরপর ক্রিজে আসেন হেটমায়ার (৬ বলে ৫)। কিন্তু জঘন্য শটে উইকেট ছুঁড়ে দেন তিনি। চুড়ান্ত ব্য়র্থ গ্র্যান্ডহোমিও। কিন্তু ১৭তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার বলে দুটি ছয় ও ১টি চার-সহ ১৮ রান নিয়ে আরসিবি-কে ম্য়াচে ফিরিয়েছিলেন এবিডি। ফলে শেষ ২ ওভারে দরকার ছিল ২২।
.@ABdeVilliers17 smashed his 29th #VIVOIPL fifty and can be incredibly proud of his 70*, despite finishing on the losing side. #RCBvMI pic.twitter.com/Gh85pbdk5G
— IndianPremierLeague (@IPL) March 28, 2019
কিন্তু শেষ দুই ওভারের জন্য মুম্বইয়ের হাতে ছিল বুমরা ও মালিঙ্গা। বুমরা ১৯তম ওভারে গ্র্যান্ডহোমির উইকেট সহ দিলেন মাত্র ৫ রান। আর তাঁর গুরু মালিঙ্গা শেষ ওভারে প্রথম বলেই ছয় হজম করেও দিলেন ১০ রান।
তবে এই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা কলঙ্কিত করল শেষ বলে আম্পায়ের ওই ভুল। বিরাট কোহলি বললেন এই ধরণের বড় প্রতিযোগিতায় এই ভুল করা যায় না। রোহিতও ভুলের সমালোচনা করেবললেন, ক্রিকেটারদের ভুল হলে তাঁরা যেমন শুধরে নেন। আম্পায়ারদেরও তাই করা উচিত।
How does @mipaltan's win reflect on the points table? Take a look 👀#RCBvMI #VIVOIPL pic.twitter.com/Ohc6NfGugp
— IndianPremierLeague (@IPL) March 28, 2019
Innings break!@mipaltan put on a 💪 score of 187 after Hardik Pandya's flourish at the Chinnaswamy Stadium 💥#RCBvMI #VIVOIPL pic.twitter.com/P2leMCyASc
— IndianPremierLeague (@IPL) March 28, 2019