টসে জিতলেন বিরাট, আগে ব্য়াট করবেন রোহিতরা! মুম্বই দলে বড় পরিবর্তন

বৃহস্পতিবার আইপিএল ২০১৯-এর সাত নম্বর ম্য়াচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রোহিতশর্মার বিরুদ্ধে টসে জিতলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর ব্য়াটিং পিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিল। রোহিত শর্মা জানালেন মুম্বই ইন্ডিয়ানস-এরও পরে ব্য়াট করার পরিকল্পনা ছিল। তবে আগে ব্য়াট করে বড় স্কোর তোলার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

টসে জিতলেন বিরাট, আগে ব্য়াট করবেন রোহিতরা

এদিন মুম্বই ইন্ডিয়ানস তাদের দলে বেন কাটিং-এর পরিবর্তে লাসিথ মালিঙ্গাকে খেলাচ্ছে। মায়াঙ্ক মার্কান্ডেও দলে এসেছেন। তবে আরসিবি দল আগের ম্যাচের প্রথম একাদশই খেলাচ্ছে।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -

মুম্বই ইন্ডিয়ানস - রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, মিচেল ম্যাকক্লেনহান, লাসিথ মালিঙ্গা, মায়াঙ্ক মার্কান্ডে, এবং জসপ্রিত বুমরা।

আরসিবি - বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মইন আলি, এবি ডিভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিবম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোমি, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 28, 2019, 19:54 [IST]
Other articles published on Mar 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+