আইপিএল : মুখোমুখি বিরাট-রোহিত, জিততে মরিয়া আরসিবি

আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে কাঙ্খিত জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তাদের সেরাটা দিতে বদ্ধপরিকর।

অন্যদিকে, ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই, আরসিবিকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার প্রথম তিনে উঠে আসতে মুখিয়ে মুম্বই ইন্ডিয়ান্স।

অন্যভাবে দেখলে, ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বৈরথ। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াই ঘিরে জন বিস্ফোরণের আশায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

পর পর ছয় ম্যাচে হারের পর, সপ্তম ম্যাচে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং দাপটে কিংস ইলেভেন পাঞ্জাবকে, তাদের ঘরের মাঠে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁদের ব্যাট কথা বলবে বলে আশা, আরসিবি সমর্থকদের। যদিও শক্তিশালী মুম্বইকে জব্দ করতে বিশেষ পরিকল্পনা রয়েছে বিরাটদের। রোহিত শর্মা, পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া তো বটেই, মুম্বই ইন্ডিয়ান্সের বাকি খেলোয়াড়দেরও হালকাভাবে নিতে চাইছে না আরসিবি। খেলার সবকটি বিভাগেই রোহিতদের টেক্কা দিতে চান বিরাটরা।

অন্যদিকে, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মার্কাস স্টইনিস, য়ুযবেন্দ্র চাহলের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল মুম্বই, ম্যাচটিকে ডু অর ডাই হিসেবেই দেখছে। এর প্রভাব রোহিতদের প্র্যাকটিসেও পড়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ফাঁক-ফোঁকরগুলি আরসিবির বিরুদ্ধে ম্যাচে পূরণ করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স।

সম্ভব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ইশান কিষাণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন ব্রেনডর্ফ, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, মার্কাস স্টইনিস, মইন আলি, আকাশদ্বীপ নাথ, পবন নেগি, নভদ্বীপ সাইনি, য়ুযবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ, উমেশ যাদব অথবা ডেইল স্টেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 15, 2019, 13:37 [IST]
Other articles published on Apr 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+