আইপিএল : 'ম্যানকাডিং' বিতর্কেই ফের মুখোমুখি পাঞ্জাব-রাজস্থান

'ম্যানকাডিং' বিতর্কের রেশ কাটতে না কাটতেই আইপিএলে ফের মুখোমুখি হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। আরো একটি অশ্বিন-বাটলার দ্বৈরথ দেখার অপেক্ষায়, মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনার পারদ চড়ছে। জবাব দিতে মরিয়া দুই দলই। সুযোগ রয়েছে দুই দলেরই কাছে।

পাঞ্জাবের কাছে সুযোগ, এবার ঘরের মাঠেও রাজস্থানকে হারিয়ে 'ম্যানকাডিং' ইস্যুতে সমালোচকদের মুখে তালা লাগানোর। অন্যদিকে, রাজস্থানের কাছে সুযোগ, পাঞ্জাবকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে মধুর বদলা নেওয়ার পাশাপাশি 'ম্যানকাডিং'-র জবাব দেওয়ার। তাই আইপিএলের এই বত্রিশ নম্বর ম্যাচটি শুরু হওয়ার আগে চার্জড আপ দুই দলই।

২৫ মার্চ জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে, আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। অজিঙ্ক রাহানেদের ১৪ রানে হারিয়েছিলেন ক্রিস গেইল, লোকেশ রাহুলরা। তবে জেতা-হারার থেকেও ম্যাচে রাজস্থানের ওপেনার জস বাটলারকে, পাঞ্জাবের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিনের করা 'ম্যানকাডিং' আউটকে ঘিরে বিতর্ক চরমে ওঠে। নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা বাটলার, পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায়, ডেলিভারি আগেই স্ট্যাম্পে উড়িয়ে তাঁকে আউট করেন অশ্বিন। এই আউটকে ঘিরে মাঠেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বাটলার ও অশ্বিন।

সেদিন দুর্দান্ত টাচে থাকা বাটলারের পরিণতি মেনে নিতে পারেনি রাজস্থান রয়্যালসও। জবাব দিতে মোহালির আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামেকেই বেছে নিয়েছেন অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা। গত ম্যাচে মুম্বইকে হারিয়ে যাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, শেষ ম্যাচে আরসিবির কাছে হারলেও, ক্রিস গেইল, লোকেশ রাহুলের দুর্দান্ত ফর্ম, রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবকে এগিয়ে রাখবে বলেই মনে করা হচ্ছে। এই ম্যাচ জিতলে কেকেআরকে টপকে লিগ টেবিলে প্রথম চারে ঢুকে পড়বেন অশ্বিনরা।

সম্ভাব্য একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাব : কেএল রাহুল (উইকেট রক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সারফারাজ খান, ডেভিড মিলার, মনদীপ সিং, সাম কুরান, হারদাস ভিলজোয়েন, রবীচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুরগান অশ্বিন, মহম্মদ সামি

রাজস্থান রয়্যালস : অজিঙ্ক রাহানে (অধিনায়ক), জস বাটলার, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), স্টিভ স্মিথ, রাহুল ত্রিপাঠী, আসটন টার্নার, কৃষ্ণাপ্পা গৌতম, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 16, 2019, 13:57 [IST]
Other articles published on Apr 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+