
নেক্সট বিগ থিং
আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে পন্থ থাকেন কি না, তাই নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। তবে পন্থকে ঠিকমতো তৈরি করতে পারলে তিনিই ভারতের 'নেক্সট বিগ থিং' হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। তিনি জানিয়েছেন রবিবার পন্থ অসাধারণ খেলেছেন। গত আইপিএল মরসুমেও দুর্দান্ত ব্য়াট করেছিলেন। সেই সঙ্গে টেস্টেও বিদেশে দুটি শতরান করে ফেলেছেন। কাজেই তাঁর মধ্যে মশলা রয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত।
॥

৩৭-এও খেলা চালিয়ে যাওয়া
যুবরাজ বলেছেন, গত দুই বছর ধরে তাঁর ক্রিকেট জীবনে অনেক ওঠা-পড়া গিয়েছে। অনেক সময়ই খেলা ছাড়ার কথা মাথায় এসেছে। তখন ভেবেছেন তিনি কেন ক্রিকেট খেলা শুরু করেছিলেন। জবাব পেয়েছেন, খেলাটা উপভোগ করেন বলে। তারপরই অনুভব করেছেন, ক্রিকেট এখনও তাঁর কাছে একইরকম উপভোগ্য। তাই আর অবসরের পথ মাড়াননি।

সচিনের সহায়তা
এই ব্যাপারে মুম্বই ইন্ডিয়ানস দলের মেন্টর সচিনও তাঁকে খুব সহায়তা করেছেন বলে জানান যুবি। সচিনও দীর্ঘদিন খেলেছিলেন। তাঁর কেরিয়ারের শেষের দিকের সময়ের অভিজ্ঞতা সচিন ভাগ করে নিয়েছেন যুবির সঙ্গে। তাতে যুবির কাছে বিষয়গুলো অনেক সহজ হয়ে গিয়েছে। তিনি বুঝেছেন, যতদিন খেলাটা উপভোগ্য থাকবে, ততদিন খেলে যাওয়াই সঠিক পথ।


Click it and Unblock the Notifications



















