টসে হেরেও রাজস্থানের বিরুদ্ধে বড় রানের টার্গেট খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স। মূলত দুই ওপেনার রোহিত শর্মা (৪৭) ও কুইন্টন ডি কক (৮১) এর ব্যাটিংয়ের সৌজন্য ৫ উইকেটে ১৮৭ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। শেষদিকে মাত্র ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।
শুরু থেকেই এদিন দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে রোহিত ও ডি কক জুটি। ৯৬ রানের মাথায় রোহিত ব্যক্তিগত ৪৭ রানে আউট হলেও ডি কক আক্রমণ থামাননি। মাঝে সূর্যকুমার যাদব (১৬), কায়রন পোলার্ড (৬), ইশান কিষাণ-রা (৫) ব্যর্থ হলেও শেষদিকে হার্দিক পান্ডিয়ার দৌলতে মুম্বই ১৮৭ রানে শেষ বলে। জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৬ রান নেন হার্দিক।
রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৩৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া ধবল কুলকার্নি ও উনাদকাট ১টি করে উইকেট পান। তবে সবচেয়ে কম রান দিয়েছেন শ্রেয়স গোপাল। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন তিনি।