হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াই রোমাঞ্চকর করে দিল রাজস্থান

সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়ে আইপিএলের লিগ জমিয়ে দিল রাজস্থান রয়্যালস। এদিন হায়দরাবাদের করা ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল বাকী থাকতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল রাজস্থান

রাজস্থানের হয়ে অনবদ্য ব্যাটিং করেন অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসনরা। এই দুজন ছাড়াও লিভিংস্টোন ও অধিনায়ক স্টিভ স্মিথ অবদান রাখেন। ৩৪ বলে ৩৯ রান করেন রাহানে। লিভিংস্টোন মাত্র ২৬ বলে ৪৪ রান, স্টিভ স্মিথ ১৬ বলে ২২ রান ও শেষ দিকে সঞ্জু স্যামসন মাত্র ৩২ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিন হায়দরাবাদের হয়ে কোনও বোলার সেভাবে ছাপ ফেলতে পারেননি। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২২ রান দিয়ে দিলেও কোনও উইকেট পাননি। শাকিব আল হাসান, রশিদ খান, খলিল আহমেদরা মাত্র একটি করে উইকেট পেয়েছেন।

এদিন রাজস্থানের জয়ের ফলে স্টিভ স্মিথের দল ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে উঠে এল। যার ফলে কলকাতা ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে নেমে গেল। হায়দরাবাদ আর রাজস্থানের পয়েন্ট সমান, ১০। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় হায়দরাবাদ ৪ নম্বর ও রাজস্থান ষষ্ঠ স্থানে রয়েছে।

মাঝে পাঞ্জাব ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকা ভেসে রয়েছে। এদিন রাজস্থান জেতায় এখনও প্রায় সবকটি দলের প্লে অফে যাওয়ার সুযোগ থাকল। চেন্নাই ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে মুম্বই ও দিল্লি রয়েছে। তাঁদের পয়েন্ট সমান, ১৪।

চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে হায়দরাবাদ, পাঞ্জাব ও রাজস্থান। এবং সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে কলকাতা ও ব্যাঙ্গালোর। এই দুই দলের পয়েন্ট ৮।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 27, 2019, 23:58 [IST]
Other articles published on Apr 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+