আইপিএলের ৫৩ নম্বর ম্যাচে টসে জিতল রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে। স্টিভ স্মিথের জায়গায় তিনি ফের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
দিল্লির উইকেট ব্যাটিংয়ের জন্য বিশেষ সহায়ক নয়। শুকনো উইকেটে বল ব্যাটে আসে না। প্রথমে ব্যাট করে রাজস্থান বড় রান করে ফেলতে পারলে দিল্লির ঘরের মাঠে জেতা সহজ হবে না।
#RR win the toss and elect to bat first against the @DelhiCapitals.#DCvRR pic.twitter.com/z8VoRz2Dpn
— IndianPremierLeague (@IPL) May 4, 2019
দিল্লি ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। শ্রেয়স আইয়াররা চাইছেন এই ম্যাচ জিতে প্রথম দুই দলের মধ্যে শেষ করতে। তাহলে ফাইনালে যাওয়ার একটা বেশি সুযোগ পাওয়া যাবে।
একনজরে এবার দেখে নেওয়া যাক দুই দল তাদের প্রথম একাদশে কাদের সুযোগ দিয়েছে।
A look at the Playing XI for #DCvRR pic.twitter.com/vGZ007E1Sg
— IndianPremierLeague (@IPL) May 4, 2019