
কুরানের রেকর্ড
২০১৮ সালেই ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ খেলেন তিনি। ২০ বছরের এই বাঁহাতি বোলার-অলরাউন্ডারকে ৭.২ কোটি টাকায় কিনেছিল কিংস ইলেভেন। প্রথমবার আইপিএল খেলতে এসেই হ্যাটট্রিক করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে হ্য়াটট্রিক করার রেকর্ড করলেন।

যেভাবে এল হ্যাটট্রিক
তাঁর হ্যাটট্রিক আসে দুই ওভার মিলিয়ে। ১৮তম ওভারের শেষ বলে আউট হন হর্ষল প্যাটেল। আর শেষ ওভারের প্রথম দুই বলেই স্যাম তুলে নেন কাগিসো রাবাডা ও সন্দীপ লামিছানের উইকেট। তার আগে তিনি ৩৮ রানে ব্যাট করা কলিন ইনগ্রামের উইকেটও দখল করেন। সব মিলিয়ে ২.২ ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্য়াটিং-এ ওপেন করে করেছিলেন ১০ বলে ২০। তিনিই ম্যাচের সেরা হন।

কী বলছেন হ্যাটট্রিক-হিরো
স্যাম জানিয়েছেন, ম্যাচ এমন উত্তেজনাকর পর্যায়ে ছিল, যে হ্য়াটট্রিকের কথা তাঁর মাথাতেই ছিল না। ব্য়াটস্য়ানদের পা ও স্টাম্প লক্ষ্য করে যত বেশি সম্ভব ইয়র্কার করতে চেয়েছিলেন তিনি। আর তাতেই উইকেট চলে আসে। ম্যাচ জোতার পর ডাগআউট থেকে একজন সতীর্থ এসে তাঁকে হ্যাটট্রিকের ব্য়াপারে জানান। তবে শামি পন্থকে না ফেরালে ও অশ্বিন দুরন্ত থ্রো-তে ক্রিস মরিস-কে রান-আউট না করলে তাঁরা জিততে পারতেন না বলেই জানান হ্য়াটট্রিক-হিরো।


Click it and Unblock the Notifications



















